বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী (Yuvasathi) প্রকল্প এনেছিল রাজ্যে। যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বেকারভাতাও প্রদান করা হয়েছিল। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে সরকার বদলেছে। এবার সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card)। এই নিয়ে সম্প্রতি বড় ঘোষণাও করে দিয়েছে রাজ্য সরকার।
যুবসাথীর বদলে এবার যুবশক্তি | Yuva Shakti Bharosa Card
তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হতে যুবসাথী প্রকল্পের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে ডবল হবে ভাতা। এবার সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী সরকার। জানানো হল আগামী ১ জুন থেকেই শুরু হতে চলেছে
এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প।
যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপি সরকার তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁরা আগে থেকেই এই ধরনের বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর অনুমোদন মিলেছে।

আরও পড়ুন: ভারতসেরা ইস্টবেঙ্গল! অথচ, প্রিয় দলের সাফল্যের সাক্ষী হতে পারলেন না রাহুল, আক্ষেপ অনুরাগীদের
যাঁরা নতুন আবেদনকারীরা রয়েছেন তারা সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের মত আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানিয়েছে সরকার।
প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগতে পারে?
আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, সচল মোবাইল নম্বর।













