নলেন গুড়কে ছুটি! পৌষ পার্বণে চকোলেট-ফল-কাস্টার্ডে পাটিসাপটা, নতুন রেসিপিতে চমক বাঙালি রান্নাঘরে

Published on:

Published on:

5 Modern Fusion Patishapta Recipe for Poush Parbon
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পৌষ পার্বণ এলেই বাঙালি বাড়িতে পিঠে-পুলির তোড়জোড় শুরু হয়ে যায়। চালের গুঁড়োর গন্ধ আর নলেন গুড়ের মিষ্টি স্বাদে ভরে ওঠে রান্নাঘর। তবে একই স্বাদের পাটিসাপটা বারবার খেতে খেতে অনেকেরই একটু একঘেয়েমি আসে। সেই জায়গাতেই এবারের শীতে পাটিসাপটায় এসেছে নতুন টুইস্ট। কাস্টার্ড, চকোলেট থেকে শুরু করে ফল আর সন্দেশ, পরিচিত পিঠেকে আধুনিক স্বাদে তুলে ধরছে নতুন পাঁচটি ফিউশন রেসিপি (Recipe)।

চকোলেট-হ্যাজেলনাট পাটিসাপটা

ছোটদের কাছে সবথেকে জনপ্রিয় এই ফিউশন পাটিসাপটা। পাটিসাপটার ব্যাটার তৈরির সময় তাতে সামান্য কোকো পাউডার মেশানো হয়। ভিতরের পুর হিসেবে থাকে চকোলেট স্প্রেড এবং কুচোনো হ্যাজেলনাট বা কাজু। পরিবেশনের সময় উপর থেকে চকোলেট সস ছড়িয়ে দিলে স্বাদ আরও জমে।

ফ্রুট কাস্টার্ড পাটিসাপটা

যাঁরা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না, তাঁদের জন্য এই রেসিপি (Recipe) আদর্শ। দুধ, কাস্টার্ড পাউডার ও চিনি দিয়ে ঘন কাস্টার্ড তৈরি করে তার সঙ্গে মেশানো হয় বেদানা, আপেল বা আঙুরের কুচি। ঠান্ডা কাস্টার্ডের এই পুর দিয়ে পাটিসাপটা মুড়িয়ে নিলেই তৈরি হয় হালকা ও স্বাস্থ্যকর ডেজার্ট।

মালাই-পনির পাটিসাপটা

এই পাটিসাপটায় ক্ষীরের বদলে ব্যবহার করা হয় ম্যাশ করা পনির বা ছানা। পনিরের সঙ্গে এলাচ গুঁড়ো, কনডেন্সড মিল্ক এবং সামান্য কেশর মিশিয়ে পুর তৈরি করা হয়। পনিরের হালকা নোনতা ভাব আর দুধের মালাইয়ের স্বাদ মিলিয়ে এই পিঠে পায় এক আভিজাত্য।

গোলাপ-বাসন্তী পাটিসাপটা

শীতের উৎসবে রাজকীয় স্বাদ আনতে এই রেসিপি আলাদা করে নজর কাড়ছে। পাটিসাপটার ব্যাটারে কয়েক ফোঁটা রোজ সিরাপ মেশালে আসে হালকা গোলাপি আভা। ভিতরে খোয়া ক্ষীরের পুরের সঙ্গে সামান্য গুলকন্দ মেশানো হয়। প্রতি কামড়ে পাওয়া যায় গোলাপের স্নিগ্ধ সুগন্ধ।

ম্যাঙ্গো-সন্দেশ পাটিসাপটা

শীতকালেও আমের স্বাদ পেতে চাইলে এই পাটিসাপটা একেবারে অন্যরকম। আমসত্ত্ব বা আমের পাল্পের সঙ্গে সন্দেশ মেখে তৈরি করা হয় পুর। ব্যাটারটি সাধারণ রাখলেও ভিতরের এই আমের স্বাদ পাটিসাপটাকে এক মুহূর্তে আধুনিক ডেজার্টে বদলে দেয়।

5 Modern Fusion Patishapta Recipe for Poush Parbon

আরও পড়ুনঃ ফের উত্তাল আরজি কর! চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্র হাসপাতাল চত্বর

পাটিসাপটা বানানোর গুরুত্বপূর্ণ টিপস (Recipe)

চালের গুঁড়ো ও ময়দার ব্যাটার অন্তত আধ ঘণ্টা ঢেকে রাখলে পিঠে নরম হয় এবং ফাটে না। পাটিসাপটা করার সময় তাওয়া খুব বেশি গরম করা যাবে না। হালকা আঁচে ধীরে ধীরে সেঁকলে পিঠে ধবধবে সাদা ও নমনীয় থাকে। অতিরিক্ত তেল না দিয়ে বেগুনের বোঁটা বা ভিজে কাপড়ে সামান্য ঘি মাখিয়ে তাওয়া মুছে নিলে পাটিসাপটার সুন্দর হয় (Recipe)।