বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি। সরকার গঠনের পরেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার নবান্নে (Nabanna) কমিশনের প্রথম বৈঠক হয়ে গেল। এরপরেই সামনে আসছে বড় আপডেট।
সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট | (7th Pay Commission)
রাজ্যে পালাবদলের পর জোরকদমে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিন আগে নবান্নের তরফে নয়া বেতন কমিশনের জন্য একাধিক শর্তাবলি ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার কমিশনের প্রথম বৈঠকও হয়ে গেল।
আরও পড়ুনঃ গোমূত্র দিলেই মিলবে টাকা! গ্রামের কৃষকদের আয় বাড়াতে ধামাকা প্রকল্প সরকারের
সেই বৈঠক শেষে সূত্র মারফত জানা গিয়েছে, এখানে ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে। শীঘ্রই তা চালু করা হবে। সেখানে নতুন বেতন কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হবে।
এছাড়া জানা গিয়েছে, এদিন নবান্নে আয়োজিত বৈঠকে নয়া পে কমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গেই কমিশনের কাজের অগ্রগতির রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। এখানে ওয়েবসাইট নিয়েও চর্চা-আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত করা হবে। পাশাপাশি ৪৫ দিনের মধ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন। সরকার গঠনের পর পরই সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে বাংলায় সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে। রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে নয়া পে কমিশন গঠন করা হবে বলে আগেই জানিয়েছেন তিনি। এবার সেই লক্ষ্য পূরণে সরকার যত পদক্ষেপ নিচ্ছে ততই চওড়া হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের মুখের হাসি।













