গোমূত্র দিলেই মিলবে টাকা! গ্রামের কৃষকদের আয় বাড়াতে ধামাকা প্রকল্প সরকারের

Published on:

Published on:

Uttar Pradesh new Government scheme giving opportunity to sell cow urine
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গরুর দুধ বিক্রি করে আয় করেন বহু মানুষ। তবে এবার গোমূত্র বেচে আয়ের সুযোগ করে দিচ্ছে সরকার। কৃষক উৎপাদক সংস্থার মাধ্যমে বুলন্দশহরে একটি পাইলট প্রোজেক্ট (Government Scheme) হিসেবে এটি শুরু হয়েছে। উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকার কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার (Uttar Pradesh Government)।

গোমূত্র বেচে আয়ের সুযোগ দিচ্ছে সরকার | (Government Scheme)

এই পাইলট প্রকল্পের অধীন কৃষক ও পশুপালকদের থেকে এক লিটার ১০ টাকা দরে গোমূত্র কেনা হচ্ছে। এই প্রকল্প যদি সফল হয় তাহলে অন্যান্য রাজ্যের জেলাতেও চালু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, একদিকে জৈব চাষ, গো-সংরক্ষণ ও নারী ক্ষমতায়নকে উৎসাহিত করা ও অন্যদিকে দুধের পাশাপাশি গোমূত্র বিক্রয়ের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলির আয়ের আরেকটি উৎস তৈরি করা।

আরও পড়ুনঃ অভিষেকের বড় জয়! তৃণমূল সাংসদের বিদেশযাত্রায় গ্রিন সিগন্যাল দিল সুপ্রিম কোর্ট

উত্তরপ্রদেশের বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে ডঃ প্রবীণের নেতৃত্বে একটি এফপিও তথা কৃষক উৎপাদক সংস্থা দ্বারা এই প্রকল্প চালু করা হয়েছিল। এর অধীন পার্শ্ববর্তী ১৫টি গ্রামকে সংযুক্ত করে গোমূত্র সংগ্রহ কেন্দ্র ও স্থানীয় কেন্দ্র স্থাপিত হয়েছে। বর্তমানে এর মাধ্যমে রোজ ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হয়। আগামীদিনে ক্রয়মূল্য লিটার প্রতি ২০ টাকা করার পরিকল্পনা রয়েছে।

গোমূত্র যাতে সহজে সংগ্রহ করা যায়, সেই জন্য গ্রামগুলিতে বিশেষ ২০০ লিটারের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। সেই সঙ্গেই প্রায় ৩০০ জন মহিলাকে এই উদ্যোগে অন্তর্ভুক্ত করে শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহের কাজে সাহায্যের জন্য তাঁদের লিটার প্রতি দু’টাকা কমিশন দেওয়া হয়।

কৃষক ও পশুপালকদের থেকে সংগ্রহ করা গোমূত্রের সঙ্গে নানা রকম ভেষজ মিশিয়ে কৃষিক্ষেত্রে ব্যবহারের উপযোগী রাসায়নিকমুক্ত উপকারী ওষুধ বানানো হচ্ছে। কমিটির মাধ্যমে এগুলি কৃষকদের মধ্যে বিলি করা হয়।

Cow urine sell Government scheme

এই বিষয়ে গো-সেবা কমিশনের চেয়ারম্যান শ্যাম বিহারী গুপ্তা বলেন, এই মডেল একদিকে প্রাকৃতিক কৃষিকাজকে উৎসাহ দেবে, অন্যদিকে রাসায়নিক পণ্যের বিকল্প হিসেবেও কাজ করবে। পাইলট প্রোজেক্ট সফল হলে আস্তে আস্তে সম্পূর্ণ রাজ্য জুড়ে সম্প্রসারণ করা হবে।

গ্রামীণ অঞ্চলের গবাদি পশুপালকরা মূলত দুধ ও দুগ্ধজাত পণ্য থেকে আয় করেন। তাঁদের সামনে আয়ের আরও একটি দিশা খুলে দিতে এই পাইলট প্রকল্প চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। গোমূত্র বিক্রি করে আয়ের এই পরিকল্পনা সফল হলে আগামীদিনে তাঁদের অনেক সুরাহা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।