বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ONGC-র শেয়ারের (Share Market) দামে বুধবার অর্থাৎ ২৮ জানুয়ারি রকেটের গতি পরিলক্ষিত হয়েছে। মূলত, ওই সংস্থার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার বিষয়টি স্টক এক্সচেঞ্জগুলিকে জানানোর পর, ONGC-র শেয়ারের দাম লেনদেনের সময় BSE-তে ৮.৩০ শতাংশ বেড়েছে। উল্লেখ্য যে, এই চুক্তিটি ভারতের পূর্ব উপকূলে গভীর জলে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন সম্পর্কিত। মূলত, এই অংশীদারিত্ব কৃষ্ণা-গোদাবরী অববাহিকা এবং আন্দামান উপকূলীয় অঞ্চলে প্রযোজ্য হবে। যেখানে এই সংক্রান্ত কাজ প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল বলে মনে করা হয়।
ONGC-র শেয়ারে (Share Market) রকেটের গতি:
কী জানিয়েছে কোম্পানি: ইতিমধ্যেই ONGC জানিয়েছে যে, এই চুক্তির লক্ষ্য হল খরচ কমানো, কাজের গতি বাড়ানো এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার। ডিপওয়াটার প্রজেক্টের জন্য ড্রিলিং রিগ থেকে শুরু করে জাহাজ, পাইপলাইন এবং সমুদ্রের নীচের সরঞ্জামের (সাব সি ইকুইপমেন্ট) মতো ব্যয়বহুল সম্পদের প্রয়োজন হয়। এমতাবস্থায়, ONGC এবং রিলায়েন্স এই ২ টি কোম্পানি এখন এই সম্পদগুলি ভাগ করে নেবে। যার ফলে পৃথক পরিকাঠামো নির্মাণের প্রয়োজন হ্রাস পাবে। এই পদক্ষেপ কেবল খরচই কমাবে না, বরং, এটি প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন করতেও সাহায্য করবে।

কোম্পানিটি আরও জানিয়েছে যে, চুক্তিটি অয়েলফিল্ডস সংশোধন আইন, ২০২৫-এর অধীনে সম্পন্ন করা হয়েছে। যেটি সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয়েছে। এই আইনের লক্ষ্য হল তেল ও গ্যাস কোম্পানিগুলিকে সমুদ্রতীরবর্তী এবং সমুদ্রতীরবর্তী পরিকাঠামো ভাগাভাগি করার অনুমতি দেওয়া। যার মাধ্যমে এখন, ONGC এবং রিলায়েন্স ড্রিলিং রিগ থেকে শুরু করে মেরিন ভেসেলস, প্রসেসিং ফেসিলিটি, পাওয়ার সাপ্লাই, লগিং সার্ভিসেজ এবং ইমারজেন্সি রেসপন্স সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ সংস্থানগুলিকে সংযুক্ত করে ব্যবহার করবে। যা অপারেশনাল সেফটি তথা নিরাপত্তা উন্নত করবে।
আরও পড়ুন: আদানির বিদ্যুতেই টিকে রয়েছে বাংলাদেশ! লাফিয়ে বাড়ল সরবরাহ, সামনে এল পরিসংখ্যান
শেয়ারের অবস্থা: ইতিমধ্যেই এই চুক্তি সংক্রান্ত খবরের প্রভাব শেয়ার বাজারেও স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। ২৮ জানুয়ারি ONGC-র শেয়ার BSE-তে ৮.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬৮.৬৫ টাকায় দাঁড়িয়েছে। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ১.১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৩৯৭.০৫ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে চালালেন গাড়ি! তারপরে যা হল… গ্রেফতার সচিন-সৌরভের সতীর্থ
জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে ONGC-র শেয়ারগুলি ভালো সমর্থন পেয়েছে। এদিকে, বিনিয়োগকারীরা আশা করছেন যে, রিলায়েন্সের সঙ্গে এই অংশীদারিত্ব ONGC-র খরচ কমাবে এবং লাভ উন্নত করবে। যাতে ভবিষ্যতে কোম্পানির শেয়ার আরও শক্তিশালী হতে পারে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












