১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন, সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে নয়া বেতন কমিশন

Published on:

Published on:

8th Pay Commission Bengaluru Meeting Set for October
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে আগ্রহ বাড়ছে। নতুন বেতন কাঠামো, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কমিশন কী সুপারিশ করে, এখন সেদিকেই নজর। এর মধ্যেই বেঙ্গালুরুতে কমিশনের পরবর্তী বৈঠক ঘিরে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন এই বৈঠকে নিজেদের দাবি ও সমস্যার কথা জানাতে পারবে। তবে তার জন্য ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

8th Pay Commission : ১৮ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) আগামী ৭ ও ৮ অক্টোবর ২০২৬ বেঙ্গালুরু যাবে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে কথা বলবে কমিশন। নিজেদের দাবি ও সমস্যার কথা কমিশনের সামনে তুলে ধরার সুযোগ থাকবে। যে সংগঠনগুলি এই বৈঠকে অংশ নিতে চায়, তাদের ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন করার শেষ সময় ১৮ সেপ্টেম্বর।

বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মীদের কথা শুনছে কমিশন

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে। দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, লাদাখ-সহ একাধিক জায়গায় আলোচনা হয়েছে। ৯ সেপ্টেম্বর পুদুচেরির বৈঠক শেষ হয়েছে। এরপর চণ্ডীগড়ে তিন দিনের সফর চলছে, যা ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। তারপর বেঙ্গালুরু সফরের প্রস্তুতি এগোচ্ছে।

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) তৈরি হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। চলতি বছরের ৩ সেপ্টেম্বর কমিশন গঠনের প্রায় ১০ মাস পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগী এবং অন্যান্য সংশ্লিষ্টদের বেতন, ভাতা ও চাকরির শর্ত নিয়ে সরকারের কাছে সুপারিশ করবে এই কমিশন। সেই কারণেই বিভিন্ন জায়গায় গিয়ে কর্মী ও সংগঠনগুলির মতামত নেওয়া হচ্ছে।

কারা রয়েছেন কমিশনে?

অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন IIM বেঙ্গালুরুর অর্থনীতিবিদ ও ডেটা সায়েন্টিস্ট অধ্যাপক পুলক ঘোষ। সদস্য-সচিব পদে রয়েছেন পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈন।

কমিশনকে গঠনের ১৮ মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। সেই হিসাবে ২০২৭ সালের মে-জুন নাগাদ রিপোর্ট জমা পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

Central Government employees proposal to 8th Pay Commission about salary and pension revision

আরও পড়ুনঃ দলের পর এবার প্রতীকও হাতছাড়া, আসল-নকলের দ্বন্দ্বে ‘জোড়াফুল’ খোয়ালো মমতার তৃণমূল

রিপোর্ট জমা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার কমিশনের সুপারিশগুলি নিয়ে সিদ্ধান্ত নেবে। আগের বেতন কমিশনগুলির ক্ষেত্রে রিপোর্ট জমা দেওয়ার পর কার্যকর হতে সময় লেগেছে। সেই হিসাব ধরলে ২০২৯ বা ২০৩০ সালের মধ্যে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ পুরোপুরি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।