সরকারি কর্মীদের বেতন, DA ও পেনশন নিয়ে অষ্টম পে কমিশনে বড় প্রস্তাব

Published on:

Published on:

8th Pay Commission Big Demands on Salary Pension and DA
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন, পেনশন ও ভাতা নিয়ে আলোচনা শুরু করেছে ৮ম পে কমিশন (8th Pay Commission)। বিভিন্ন কর্মী ও পেনশনভোগী সংগঠনের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। এর মধ্যেই ভারত পেনশনার্স সমাজ (BPS) কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে। ন্যূনতম বেতন ৬৯ হাজার টাকা, ন্যূনতম পেনশন ৪৫ হাজার টাকা, তিন মাস অন্তর ডিএ-ডিআর সংশোধন এবং চিকিৎসা সুবিধা বাড়ানোর মতো একাধিক দাবি সামনে এসেছে। যদিও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, তবুও এই প্রস্তাবগুলি নিয়ে কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

8th Pay Commission : ন্যূনতম বেতন ও পেনশন নিয়ে নতুন দাবি

গত ৭ অগাস্ট দিল্লিতে ৮ম পে কমিশনের (8th Pay Commission) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভারত পেনশনার্স সমাজ। সেই বৈঠকেই বেতন, পেনশন, ডিএ-ডিআর এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একাধিক প্রস্তাব জমা দেওয়া হয়। প্রস্তাবে কি কি দাবি উঠেছে? জানুন

  • ন্যূনতম বেতন বাড়ানোর দাবি : বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা। সেটি বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • ন্যূনতম পেনশন ৪৫ হাজার টাকার দাবি : এখন ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা। তা বাড়িয়ে ৪৫ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
  • শেষ বেতনের ৬৭% পেনশন করার প্রস্তাব : অবসরের সময় কর্মীর শেষ প্রাপ্ত বেতনের অন্তত ৬৭ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার দাবি উঠেছে।
  • ফ্যামিলি পেনশন বাড়ানোর দাবি : কর্মীর মৃত্যুর পর পরিবারের জন্য দেওয়া পেনশনকে শেষ বেতনের ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর চালুর দাবি : নতুন বেতন কাঠামো নির্ধারণে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • পরিবারের সদস্য সংখ্যা বাড়িয়ে হিসাব করার দাবি : বেতন নির্ধারণের ক্ষেত্রে ৩ জনের বদলে ৫.২ সদস্যের পরিবার ধরে হিসাব করার প্রস্তাব দেওয়া হয়েছে।
  • প্রতি ৩ মাস অন্তর DA ও DR সংশোধনের দাবি : বর্তমানে বছরে দু’বার ডিএ ও ডিআর বাড়ানো হয়। সেটি বদলে তিন মাস অন্তর সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।
  • DR ২৫% পেরোলেই পেনশনের সঙ্গে যুক্ত করার দাবি : ডিয়ারনেস রিলিফ (DR) ২৫ শতাংশের বেশি হলে তা মূল পেনশনের সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি উঠেছে।
  • মাসে ৫ হাজার টাকা চিকিৎসা ভাতার দাবি : সব পেনশনভোগীর জন্য মাসিক ৫,০০০ টাকা মেডিক্যাল অ্যালাওয়েন্স চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
  • ক্যাশলেস চিকিৎসা পরিষেবা : গ্রামাঞ্চল ও CGHS-এর বাইরে থাকা পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
  • ৬৫ বছর বয়স থেকে অতিরিক্ত পেনশন : ৬৫ বছর বয়স পূর্ণ হলে অতিরিক্ত পেনশন দেওয়ার এবং প্রতি ৫ বছর অন্তর সেই সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে।
  • প্রতি ৫ বছর অন্তর বেতন-পেনশন পর্যালোচনা : ১০ বছরের বদলে প্রতি ৫ বছর অন্তর বেতন ও পেনশন কাঠামো পর্যালোচনার দাবি উঠেছে।
  • স্বশাসিত সংস্থার কর্মীদেরও একই সুবিধা : কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা ও স্ট্যাটুটরি বডির কর্মী-পেনশনভোগীদেরও একই সময়ে ৮ম পে কমিশনের সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।
  • BSNL পেনশনভোগীদের সমস্যার সমাধান : BSNL-এর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত মেটানোর দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সকালেই রওনা, সন্ধ্যায় ফেরা! নতুন বাস পরিষেবায় একদিনেই ঘুরুন ঝাড়গ্রাম

বর্তমানে কমিশন (8th Pay Commission) বিভিন্ন সংগঠনের মতামত সংগ্রহ করছে। সব প্রস্তাব খতিয়ে দেখে সুপারিশ তৈরি করা হবে। এরপর কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরেই বেতন ও পেনশন সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে। তাই ৬৯ হাজার টাকার বেতন বা ৪৫ হাজার টাকার পেনশন এখনই চালু হচ্ছে না, আপাতত সবই প্রস্তাবের পর্যায়ে রয়েছে।