বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অষ্টম বেতন কমিশন বা 8th Pay Commission নিয়ে। নতুন বেতন কমিশন চালু হলে কর্মীদের বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারী সংগঠন ও পেনশনভোগী সংগঠন সরকারের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তার ওপরই নির্ভর করছে নতুন বেতনের অঙ্ক। কিছু প্রস্তাব অনুযায়ী ন্যূনতম বেসিক পে ৬৮,৯৪০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করা হচ্ছে।
8th Pay Commission : ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা
সম্প্রতি অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) জন্য মতামত ও স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১৫ জুন ২০২৬ পর্যন্ত করা হয়েছে। কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। এই গুণকের সাহায্যেই বর্তমান বেসিক পে-কে নতুন বেতনে রূপান্তর করা হয়। সরকার এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করেনি। তবে বিভিন্ন সংগঠন ও বিশেষজ্ঞদের তরফে একাধিক প্রস্তাব সামনে এসেছে।
সপ্তম বেতন কমিশনে কী হয়েছিল?
সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই সময় কর্মীদের ন্যূনতম বেসিক পে ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকায় পৌঁছেছিল। এবারও একই ধরনের বড়সড় বৃদ্ধির আশা করছেন অনেক কর্মী।
কারা কত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করেছে?
প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ-সহ কিছু বিশেষজ্ঞের মতে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ হলে ন্যূনতম বেসিক পে ৩৪,৫৬০ টাকা হতে পারে।
জম্মু ও কাশ্মীর কর্মচারী ফোরাম ৩.০৫ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করেছে। সেই হিসেবে ন্যূনতম বেতন দাঁড়াতে পারে ৫৪,৯০০ টাকা।
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) ৩.০০ ফিটমেন্ট ফ্যাক্টরের পক্ষে সওয়াল করেছে। এতে ন্যূনতম বেতন হতে পারে ৫৪,০০০ টাকা।
ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। সেই ক্ষেত্রে বেতন বেড়ে ৫৮,৫০০ টাকা হতে পারে।
এছাড়া জম্মু ও কাশ্মীরের আরও কিছু কর্মচারী সংগঠন ২.৮৬ থেকে ৩.৬৮ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এতে ন্যূনতম বেতন ৫১,৪৮০ টাকা থেকে ৬৬,২৪০ টাকার মধ্যে হতে পারে।
সবচেয়ে বড় দাবি এসেছে ন্যাশনাল কাউন্সিল-জেসিএম (JCM)-এর তরফে। তাদের দাবি অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করা হলে ন্যূনতম বেসিক পে বেড়ে ৬৮,৯৪০ টাকায় পৌঁছাতে পারে।
কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত হতে পারে বেতন?
বর্তমান ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা ধরে হিসাব করলে—
- ১.৯২ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৩৪,৫৬০ টাকা
- ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৪৬,২৬০ টাকা
- ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৫১,৪৮০ টাকা
- ৩.০০ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৫৪,০০০ টাকা
- ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৫৮,৫০০ টাকা
- ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৬৬,২৪০ টাকা
- ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হবে ৬৮,৯৪০ টাকা
শুধু বেতন নয়, বাড়তে পারে বিভিন্ন ভাতাও
অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলে শুধু বেসিক পে নয়, পে ম্যাট্রিক্সেও বড় পরিবর্তন আসতে পারে। কর্মীদের বিভিন্ন স্তরের বেতন নতুন করে নির্ধারণ করা হবে। একইসঙ্গে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্সের মতো ভাতাগুলিও পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া নতুন পে কমিশন চালুর সময় সাধারণত বর্তমান ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় এবং পরে নতুন করে ডিএ হিসাব শুরু হয়।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে উন্নয়নের নতুন অধ্যায়, রেল সংযোগ পাচ্ছে জঙ্গলমহলের তিন গুরুত্বপূর্ণ এলাকা
তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তাই কর্মীদের বেতন শেষ পর্যন্ত কত বাড়বে, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ১৫ জুনের পর বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ছবি সামনে আসতে পারে (8th Pay Commission)।













