২০২৫ শেষ, আর ৫ দিন পর DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? জানুন আপডেট

Published on:

Published on:

dearness allowance(85)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল থেকে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন। এদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? ২০২৫ সালেও রায় সামনে এল না। এখন সকলে তাকিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কবে ডিএ মামলার রায়দান (Dearness Allowance) হবে? অপেক্ষায় রাজ্য সরকারের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায়দান হল না ২০২৫ সালেও

কবে রায় দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)? বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। আগামী ৫ জানুয়ারি, ২০২৬ সুপ্রিম কোর্ট খুলবে। নতুন বছরের শুরুতেই কি আদালত রায় দেবে? দিলে কবে হতে পারে? এই বিষয়ে এখনও স্পষ্ট কোনও আপডেট মেলেনি।

গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। তিনমাস অতিক্রান্ত। সাধারণত এই সময়ের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা। তবে তা না হওয়ায় আশা করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ মামলার রায়দান হতে পারে।

৫ জানুয়ারি আদালত খুলবে। সেই সময় ডিএ মামলার রায়দান হবে কি? এই বিষয়ে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে সম্ভাবনার কথা জানিয়ে বলেন, “জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে আবার পরবর্তীকালেও দিতে পারে। আমরা অনুমান করছি রায়টা হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। শীতকালীন ছুটির মধ্যে রায় লেখা হতে পারে। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

dearness allowance(71)

আরও পড়ুন: গাড়ির অথোরাইজেশন লেটার এবার বানিয়ে নিন বাড়িতে বসেই, অনলাইন প্রক্রিয়া জানুন

বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। শুনানির পরে রায়দান রিজ়ার্ভ রয়েছে। এই বিশেষ বেঞ্চই মামলার রায়দান করবে। নতুন বছরের শুরুতেই এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে। যদিও সুপ্রিম কোর্ট তরফে এখনই কোনও আপডেট মেলেনি। এবার নতুন বছরের শুরুতে আদালত রায় দেয় কি না, সে দিকে তাকিয়ে মামলাকারীরা।