Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - ভারত - অবসর না নিয়েই PF-এর ১০০% টাকা তোলা সম্ভব? জানুন নতুন নিয়ম কী বলছে

অবসর না নিয়েই PF-এর ১০০% টাকা তোলা সম্ভব? জানুন নতুন নিয়ম কী বলছে

Debapriya

Published on: January 14, 2026

Debapriya

Published on: January 14, 2026

EPFO simplifies PF withdrawal rules
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়ের সবচেয়ে বড় ভরসা প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (EPFO)। তবে শুধু অবসর নয়, জীবনের নানা জরুরি প্রয়োজনেও পিএফের টাকায় ভরসা রাখেন বহু মানুষ। কিন্তু অনেক সময় নিয়ম না জানার কারণে বা ছোট ভুলে পিএফ ক্লেম রিজেক্ট হয়ে যায়। সেই সমস্যার কথা মাথায় রেখেই পিএফের টাকা তোলার নিয়ম এখন অনেকটাই সহজ করেছে কর্তৃপক্ষ।

টাকা তোলার ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনল EPFO

চাকরিজীবীদের সুবিধার্থে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পিএফ থেকে টাকা তোলার নিয়মে একাধিক পরিবর্তন এনেছে। আগে যেখানে পিএফের টাকা তুলতে নির্দিষ্ট বছর চাকরির শর্ত ছিল, এখন সেই নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে। আগে কোনও ক্ষেত্রে পাঁচ বছর, আবার কোনও ক্ষেত্রে সাত বছর চাকরি করলে তবেই পিএফ থেকে আংশিক টাকা তোলার সুযোগ মিলত। কিন্তু বর্তমানে সেই নিয়ম বদলে গেছে। এখন মাত্র ১২ মাস চাকরি করলেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব।

কর্মী ও নিয়োগকর্তা দু’পক্ষের টাকা তোলার সুযোগ

নতুন নিয়ম অনুযায়ী, এখন এমপ্লয়ি এবং এমপ্লয়ার দু’জনের কন্ট্রিবিউশন থেকেই টাকা তোলা যায়। আগে কর্মীরা শুধুমাত্র নিজের কন্ট্রিবিউশন থেকে শর্তসাপেক্ষে ৫০ থেকে ১০০ শতাংশ টাকা তুলতে পারতেন। এখন সেই সীমা বাড়িয়ে পিএফে জমা হওয়া সুদের টাকাও তোলার সুযোগ দেওয়া হয়েছে।

১ বছরেই ১০০ শতাংশ পিএফ তোলার সুযোগ

EPFO জানিয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রে চাকরিজীবনের এক বছর পূরণ করার পরই পিএফ অ্যাকাউন্টের ১০০ শতাংশ টাকা তোলা যাবে। যে যে কারণে সম্পূর্ণ টাকা তোলা যাবে সেগুলি হল –

  • নিজের বা পরিবারের সদস্যের চিকিৎসার জন্য
  • নিজের বা সন্তানের পড়াশোনার খরচে
  • নিজের বা সন্তানের বিয়ের জন্য
  • বাড়ি কেনা বা বাড়ি নির্মাণের জন্য
  • কোনও ঋণ পরিশোধের ক্ষেত্রে
  • চাকরি গেলে মিলবে ৭৫ শতাংশ টাকা

যদি কেউ চাকরি হারান বা বেকার হয়ে পড়েন, তাহলে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পিএফ অ্যাকাউন্টের ৭৫ শতাংশ টাকা তুলে নেওয়া যাবে।

EPFO Interest Rule May Change

আরও পড়ুনঃ ‘আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন’, মানহানির নোটিসে মমতার নীরবতায় এ বার বড় পদক্ষেপের পথে শুভেন্দু!

কবে পুরো পিএফ তুলতে পারবেন?

নিয়ম অনুযায়ী, নিচের পরিস্থিতিতে পিএফের সম্পূর্ণ টাকা তোলা যাবে –

  • বয়স ৫৫ বছর পূর্ণ হলে
  • শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে
  • অবসর গ্রহণের পর

Related Stories

View All
Went viral for taking a selfie during a meeting with Vladimir Putin find out who this 'AI kid' Azu is.

পুতিনের সঙ্গে বৈঠক, তুললেন সেলফিও! চমকে দেবে ভারতের AI কিড অজুর পরিচয়

CM Suvendu Adhikari Proposes Refund or Adjustment for Private School Fees Hike

ইচ্ছেমত ফি বৃদ্ধি বন্ধ বেসরকারি স্কুলগুলির! মা-বাবাদের স্বস্তি দিয়ে বড় প্রস্তাব মুখ্যমন্ত্রীর

এনকাউন্টারের পরেও কিভাবে চাকদহের ঘটনা ঘটে? শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল ঘোষ

Ajker rashifal todays horoscope 28 November 2026.

আজকের রাশিফল ২৮ নভেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

Breaking News

View All
High Court takes action following questions raised over the victory of Thalapathy Vijay

নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ! মুখ্যমন্ত্রী বিজয়ের জয় নিয়ে উঠছে প্রশ্ন, অ্যাকশন হাই কোর্টের

November 27, 2026
Will Vaibhav Sooryavanshi make his debut in team India?

ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

November 27, 2026
India dominance in the Indian Ocean is set to grow! Find out the details.

ভারত মহাসাগরে বাড়বে ভারতের আধিপত্য! গোয়া ও গুজরাটে তৈরি হবে সেন্টার অফ এক্সিলেন্স

November 27, 2026
The state police's anti-terror unit has foiled a major sabotage plot in Gujarat.

বায়ুসেনা ঘাঁটিতে ছিল হামলার পরিকল্পনা! ২২ বছরের জইশ জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট পুলিশের ATS

November 27, 2026

কান থেকে IFFI-তে ‘Echoes of Valour’, কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতেই উজ্জ্বল রোহন

November 27, 2026
Adani Airports is set to enter the stock market! When will the IPO arrive?

এবার শেয়ার বাজারে এন্ট্রি নেবে আদানি এয়ারপোর্টস! কবে আসবে IPO?

November 27, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon