ভারতীয়দের জন্য ছাড়! ৭৫ টি দেশের নাগরিকদের ভিসা দেবে না আমেরিকা, তালিকায় বাংলাদেশ-পাকিস্তান

Published on:

Published on:

America suspended immigrant visas for 75 countries except India.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আমেরিকা (America) ৭৫ টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর এই তালিকা প্রকাশ করে, যেখানে পাকিস্তান ও বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, ইরান, ইরাক, নেপাল, রাশিয়া, নাইজেরিয়া, কিউবা, মিশরের মতো দেশগুলিও রয়েছে। তবে ভারতকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।  যার অর্থ ভারতীয় নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া আপাতত অব্যাহত থাকবে।

৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা বন্ধ করল  আমেরিকা (America):

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই সিদ্ধান্তের নেপথ্যে মূল কারণ হল যেসব দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধা বা কল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের আগমনে লাগাম টানা। ট্রাম্পের অভিযোগ, অনেক অভিবাসী আমেরিকান করদাতাদের টাকায় সরকারি সাহায্যের ওপর নির্ভর করে বসবাস করছেন, যা দেশের অর্থনীতির জন্য বোঝা। ফলে, যারা আর্থিকভাবে স্বাবলম্বী নন, তাদের আগমন রোধ করতেই এই কঠোর নীতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে BSF, ITBP এবং NIA-র শীর্ষপদে রদবদল! কারা এলেন দায়িত্বে?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত কনস্যুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তালিকাভুক্ত ৭৫টি দেশের নাগরিকদের নতুন অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রাখা হয়। ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে এটি শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য; পর্যটন, ব্যবসা বা শিক্ষার মতো অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে পরিষ্কার করা হয়েছে।

এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী নীতির একটি নতুন পর্যায় হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বর থেকেই তারা একাধিক দেশের জন্য ভিসা নীতি কঠোর করতে শুরু করে। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে অভিবাসন নিয়ে ট্রাম্পের রাজনৈতিক অ্যাজেন্ডা এবং আগামী নির্বাচনের প্রতি ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করছেন। এটি আন্তর্জাতিক সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

America suspended immigrant visas for 75 countries except India.

আরও পড়ুন: বিডিও অফিসে ভাঙচুর, TMC বিধায়কের নির্দেশে মাইক্রো অবজার্ভারদের উপরে ‘আক্রমণ’, বড় পদক্ষেপ শুভেন্দুর

তালিকায় থাকা দেশগুলির জন্য এই সিদ্ধান্ত অভিবাসন সংক্রান্ত আশা ও পরিকল্পনায় বড় ধাক্কা দেবে। বিশেষ করে, যারা পরিবার পুনর্মিলন, বৈবাহিক সম্পর্ক বা স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য তা অনিশ্চয়তার সৃষ্টি করল। ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে, সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।