RAC একেবারে বাতিল! হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার বাংলায় কোথায় কোথায় থামবে? জানুন

Published on:

Published on:

Vande Bharat Sleeper Express Howrah-Kamakhya Route
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেলের যাত্রীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন চালু হতে চলেছে। আগামী ১৭ জানুয়ারি, শনিবার থেকে এই নতুন সেমি-হাই-স্পিড ট্রেন চলবে হাওড়া ও গুয়াহাটি (কামাখ্যা)-র মধ্যে। কম সময়, আধুনিক সুযোগ-সুবিধা এবং দ্রুত যাত্রার সুবিধা নিয়ে এই ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।

সপ্তাহে ছ’দিন চলবে ট্রেন (Vande Bharat Sleeper)

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper) ছাড়বে সন্ধে ৬টা ২০ মিনিটে। ট্রেনটি পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। অন্যদিকে, কামাখ্যা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধে ৬টা ১৫ মিনিটে, এবং পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে। অর্থাৎ, মাত্র ১৪ ঘণ্টাতেই হাওড়া থেকে কামাখ্যা যাত্রা সম্পূর্ণ করা যাবে। বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলে, এটি হাওড়া-কামাখ্যা রুটের সবচেয়ে দ্রুততম ট্রেন হয়ে উঠবে। বর্তমানে এই রুটে সবচেয়ে দ্রুত ট্রেন কামরূপ এক্সপ্রেস, যার সময় লাগে প্রায় ২০ ঘণ্টা। সেই তুলনায় বন্দে ভারত স্লিপার ট্রেন সময় কমাবে প্রায় ৬ ঘণ্টা।

কোন কোন স্টেশনে থামবে?

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার মোট ১৩টি স্টেশনে থামবে। স্টেশনগুলি হল – রাঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল।

টিকিট বুকিংয়ের নিয়ম

হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেসের টিকিট বুক করা যাবে অনলাইন এবং অফলাইন, দুই পদ্ধতিতেই। অনলাইনে যাত্রীরা IRCTC ওয়েবসাইট, RailConnect ও RailOne অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। অফলাইনে বুকিংয়ের জন্য যেতে হবে রেলস্টেশনের PRC (Passenger Reservation Counter)-এ।

RAC বা ওয়েটিং টিকিটে যাত্রা নয়

এই ট্রেনে (Vande Bharat Sleeper) RAC বা ওয়েটিং লিস্ট টিকিটে যাত্রার কোনও সুযোগ নেই। রেল বোর্ড স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র কনফার্ম টিকিটধারীরাই এই ট্রেনে উঠতে পারবেন। RAC, ওয়েটিং বা আংশিক ওয়েটিং টিকিট থাকলে যাত্রার অনুমতি দেওয়া হবে না।

প্রথম দিন থেকেই সব বার্থ বুকিং

ARP (Advance Reservation Period) শুরু হওয়ার দিন থেকেই সমস্ত বার্থ বুকিংয়ের জন্য উপলব্ধ থাকবে।সর্বনিম্ন চার্জযোগ্য দূরত্ব হবে ৪০০ কিলোমিটার। ভাড়া নির্ধারণ করা হবে ভারতীয় রেলের প্রচলিত নিয়ম অনুযায়ী।

বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট চারটি রিজার্ভেশন কোটা থাকবে। সেগুলি হল –

  • মহিলা কোটা
  • প্রতিবন্ধী যাত্রীদের জন্য কোটা (PwD)
  • প্রবীণ নাগরিক কোটা
  • ডিউটি পাস কোটা

এই চারটি ছাড়া অন্য কোনও কোটা প্রযোজ্য হবে না।

লোয়ার বার্থ পাওয়ার নিয়ম

রেলের কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম অনুযায়ী ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা টিকিট বুকিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থের অগ্রাধিকার পাবেন, যদি তা উপলব্ধ থাকে। এছাড়াও, যাঁরা এমন শিশুকে নিয়ে ভ্রমণ করবেন যাদের আলাদা বার্থ প্রয়োজন নেই, তাঁদের ক্ষেত্রেও সম্ভব হলে লোয়ার বার্থ দেওয়া হবে।

টিকিট বাতিল করলে রিফান্ড

রেলওয়ে বোর্ড জানিয়েছে, টিকিট বাতিল হলে ২৪ ঘণ্টার মধ্যেই রিফান্ড প্রক্রিয়া শুরু হবে। সমস্ত পেমেন্ট হবে ডিজিটাল মাধ্যমে। কাউন্টার থেকে টিকিট কাটলেও ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক। ডিজিটাল পেমেন্টে অক্ষম হলে, বাতিল টিকিটের টাকা স্বাভাবিক নিয়মে ফেরত দেওয়া হবে।

Indian Railways train stoppages including Vande Bharat sleeper train announced in North Bengal

আরও পড়ুনঃ নন্দীগ্রামে সেবাশ্রয় ‘রাজনৈতিক শো’? ‘প্যারাসিটামল-ORS’ কটাক্ষে শুভেন্দু অধিকারী বললেন…

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের ভাড়া

৪০০ কিলোমিটারের জন্য ভাড়া—

  • এসি থ্রি-টিয়ার: ৯৬০ টাকা
  • এসি টু-টিয়ার: ১২৪০ টাকা
  • এসি ফার্স্ট ক্লাস: ১৫২০ টাকা
  • এর সঙ্গে যোগ হবে ৫% GST।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি—

  • থ্রি-টিয়ার: ১৩৩৪ টাকা
  • টু-টিয়ার: ১৭২৪ টাকা
  • ফার্স্ট ক্লাস: ২১১৩ টাকা

হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত সম্ভাব্য ভাড়া—

  • ফার্স্ট ক্লাস: প্রায় ৩৮৫০ টাকা
  • টু-টিয়ার: প্রায় ৩১৫০ টাকা
  • থ্রি-টিয়ার: প্রায় ২৪৪০ টাকা

এই ভাড়ার মধ্যেই খাবারের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে (Vande Bharat Sleeper)।