‘ধন্যবাদ মহারাষ্ট্র’, BMC নির্বাচনে বিজেপি জোটের জয়ে আপ্লুত মোদী-শাহ! করে দেখালেন ফড়নবিশ

Published on:

Published on:

Modi-Shah are thrilled by BJP alliance's victory in BMC election result!
Follow

বাংলাহান্ট ডেস্ক: বৃহন্মুম্বই পুরসভা (BMC Election Result) নির্বাচনে মহাযুতি জোটের বিপুল জয়ের পর বিজেপি শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ফলাফলকে এনডিএ-র জনবান্ধব সুশাসন ও উন্নয়ননীতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। নির্বাচনী ফল প্রকাশের পরই দিল্লি থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিজেপি ও শরিক দলের কর্মীরা বিজয় উদযাপনে মেতে ওঠেন। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যম X-এ এক বার্তায় মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্যের পরিশ্রমী মানুষ এনডিএ-র উন্নয়নমূলক কর্মসূচিকে আশীর্বাদ করেছেন এবং বিভিন্ন পৌর নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে মহারাষ্ট্রের সঙ্গে এনডিএ-র বন্ধন আরও দৃঢ় হয়েছে।

BMC (BMC Election Result) নির্বাচনে বিজেপি জোটের জয়ে আপ্লুত মোদী-শাহ!

প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তিনি X-এ লেখেন, মহারাষ্ট্রের পৌর নির্বাচনে বিজেপি-শিবসেনা জোটের বড় সাফল্য দেখিয়ে দিয়েছে যে দেশের প্রতিটি প্রান্তের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ-র উন্নয়ননীতিতে বিশ্বাস রাখেন। অমিত শাহের মতে, এই রায় রাজ্যে মহাযুতি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের প্রতি জনগণের স্পষ্ট অনুমোদন। তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র চৌহান এবং সমস্ত বিজেপি-শিবসেনা কর্মীদের অভিনন্দন জানান।

আরও পড়ুন: তিনে দিনে ৩ জায়গায় অগ্নিকাণ্ড, বড়বাজারের পর এবার তপসিয়া, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই জয়ের কৃতিত্ব দলের সাংগঠনিক শক্তি ও নেতৃত্বকে দেন। বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র চৌহানের প্রশংসা করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে দল মহারাষ্ট্র জুড়ে এক অসাধারণ ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফলের মাধ্যমে মুম্বই তো বটেই, গোটা মহারাষ্ট্রের রাজনীতিতে দেবেন্দ্র ফড়নবিশ নতুন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তাঁর নেতৃত্বেই বিজেপি প্রথমবার দেশের বৃহত্তম ও ধনীতম পুরসভায় মেয়র পদ দখলের পথে এগোচ্ছে।

এই নির্বাচনের ফলাফল মহারাষ্ট্রের রাজনীতির দীর্ঘ টানাপড়েনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টেনেছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি-শিবসেনা জোট ভেঙে উদ্ধব ঠাকরের নেতৃত্বে কংগ্রেস ও শরদ পওয়ারের এনসিপি নিয়ে সরকার গঠনের পর রাজ্যের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছিল, তার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। পরবর্তী কালে শিবসেনা ও এনসিপি ভেঙে একাংশ বিজেপির সঙ্গে যোগ দিয়ে মহাযুতি সরকার গঠিত হয়। লোকসভা ভোটে ভালো ফলের পর পুরসভা নির্বাচনে এই জোটের সাফল্য সেই ধারাবাহিকতাকেই জোরালো করেছে।

Modi-Shah are thrilled by BJP alliance's victory in BMC election result!

আরও পড়ুন: নির্বাচনের আবহে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে! ৪৫ দিনে খুন ১৫ হিন্দু, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

বিএমসি নির্বাচনে ২২৭টি ওয়ার্ডের মধ্যে বিজেপি-শিন্ডে শিবসেনা জোট ১১৫টি ওয়ার্ডে এগিয়ে থেকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। অন্য দিকে, উদ্ধব ঠাকরের শিবসেনা ৭২টি আসনে এগিয়ে থাকলেও আগের তুলনায় তাদের প্রভাব কমেছে। রাজ ঠাকরের এমএনএস এবং শরদ পওয়ারের এনসিপিও আশানুরূপ ফল করতে পারেনি। বিশ্লেষকদের মতে, উন্নয়ন, পরিকাঠামো এবং সংগঠনের উপর জোর দিয়েই বিজেপি এই সাফল্য অর্জন করেছে, যা ভবিষ্যতে মহারাষ্ট্রের রাজনীতিতে শক্তির ভারসাম্য আরও বিজেপির দিকে ঝুঁকিয়ে দিতে পারে।