বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে রান্না করতে গিয়ে হঠাৎ করে দেখলেন লঙ্কার গুঁড়ো শেষ। এবার মাথায় হাত পড়ার মতন অবস্থা। কারণ যেকোনো রান্নায় রং আনার পাশাপাশি খাবারের ঝাল ও সাব আনতে পারে লঙ্কার গুঁড়ো। কিন্তু যদি সেটি বাড়ন্ত ও অথবা একেবারেই না থেকে থাকে, তাহলে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো। দেখে নিন কোন গুলো ব্যবহার করলে আপনি লঙ্কার গুড়োর মতন স্বাদ ও রং দুটোই পাবেন (CookingTips)।
লঙ্কাগুঁড়ো ছাড়াই মাংসে রং-ঝাল! জানুন টোটকা (Cooking Tips)
১) চিলি ফ্লেক্স: বাড়িতে যদি মাছ অথবা কোন গ্ৰেভি জাতীয় রান্নায় সম লঙ্কার গুঁড়ো কম থেকে থাকে, তাহলে ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স। এতে কিছুটা ঝাল কম হতে পারে। স্বাদ কিন্তু কমবে না। বরং স্বাদ একই রকমের থাকবে (Cooking Tips)।

আরও পড়ুন: আধার কার্ডের কপি দরকার? WhatsApp ব্যবহার করে মিনিটের মধ্যে পান, জানুন পদ্ধতি
২) শুকনো লঙ্কা: লঙ্কার গুঁড়োর বদলে আপনি শুকনো লঙ্কা গুঁড়ো করে দিতে পারেন। এতেও আপনি লঙ্কার গুঁড়ার মতনই স্বাদ পাবেন। এর জন্য চিকেন অথবা মটন ম্যারিনেট করার সময় শুকনো লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে রেখে দিন। এর ফলে আপনার রান্নায় ঝালও বেশি হবে।
৩) কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়। এই লঙ্কার গুঁড়ো একদিকে যদিও স্বাদ নিয়ে আসে না। কিন্তু মাংস কষানোর সময় এই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তাতে লাল রঙ ভালো হয়। আর স্বাদ আনতে হলে এর মধ্যে অল্প করে শুকনো লঙ্কা মিশিয়ে দিতে পারেন।
৪) গোলমরিচ ও জিরে: গোলমরিচ ও জিরে একসঙ্গে গুড়ো করে নিন। এই মশলার লঙ্কার গুঁড়ো কেউ হার মানাবে। যেকোনো ভারতীয় কারিতে এই মশলার ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ আলাদা হয়ে যায়। তবে লঙ্কা ব্যবহার করলে যেমন ঝাল হয় তেমন খাবারে স্বাদ আসবে না। কারণ গোলমরিচের ঝাল টা একটু অন্যরকমের হয়। তবে গোলমরিচ ও জিরে যুগলবন্দি যে কোন লঙ্কার ঝাল কে হাড় মানাতে পারে (Cooking Tips)।













