বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। কিন্তু সব সময় যে সঙ্গে থাকে আধার কার্ড তা নয়। এমন পরিস্থিতিতে অনেক সময় কাজ থেমে যায় তবে আপনি সহজ পদ্ধতিতে আধার কার্ড পেয়ে যাবেন WhatsApp এর মাধ্যমে। কিভাবে তা সম্ভব বিস্তারিত আজকের প্রতিবেদনে জানানো হল।
কয়েক মিনিটেই আধার কার্ড? WhatsApp-এ সহজ স্টেপে সব জেনে নিন (Aadhaar Card)
আধার কার্ড বর্তমান দিনে জীবনে অবিচ্ছিদ্ধ অংশ। কারণ, এই ১২ ডিজিটের একটা নম্বর সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই আধার নম্বর আবশ্যক। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে প্য়ান কার্ড তৈরি, পিপিএফ অ্যাকাউন্ট, ইন্সুরেন্স পলিসি, সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড (Aadhaar Card) দরকার।

কিন্তু সব সময় আধার কার্ড সঙ্গে নিয়ে ঘোরা হয় তা কিন্তু নয়, তবে এখন আপনি WhatsApp এর মাধ্যমে এই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে UIDAI এর ওয়েবসাইটে খোলা বা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। এর জন্য আপনাকে আপনি MyGov হেল্পডেস্ক চ্যাটবটের মাধ্যমে সরাসরি মোবাইলে PDF-এ আধার নিতে পারেন। যার জন্য, প্রথমে আপনার ফোনে MyGov হেল্পডেস্কের অফিশিয়াল নম্বর +91-9013151515 সেভ করুন। এর পরে WhatsApp খুলুন এবং এই নম্বরে “Hi” লিখে পাঠান।
কিছু সেকেন্ডের মধ্যেই চ্যাট বক্সে আপনার উত্তর আসবে। তারপর আপনি বিভিন্ন পরিষেবার বিকল্প দেখতে পাবেন। যার মধ্যে দেখতে পাবেন Digilocker Service সেখানে নির্বাচন করবেন। এরপর সেটায় ট্যাপ করার সঙ্গে সঙ্গে সিস্টেমে আপনার কাছে অ্যাকাউন্টের তথ্য চাওয়া হবে। আপনার কাছে যদি ডিজি লকের অ্যাকাউন্ট না থাকে। তাহলে প্রথমে অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে এর অ্যাকাউন্ট তৈরি করে নেবেন।
তবে মনে রাখবেন যে অ্যাকাউন্টটি যেন আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে। যাদের অ্যাকাউন্ট আগের থেকে তৈরি করা আছে তারা সরাসরি পরবর্তী ধাপটির সম্পূর্ণ করতে পারবেন। আর যারা নতুনভাবে করছেন, তাদের জন্য আপনার আধারের ১২ সংখ্যার আধার নম্বরটি দিতে হবে। এরপর আধারের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই সম্পূর্ণ হবে।
তারপর ওটিপি যাচাইয়ের পর ডিজি লকার সংরক্ষিত ডকুমেন্টস এর তালিকায় যাবেন। সেখানে আপনার আধার কার্ড আগের থেকেই ডিজি লকেট সেভ করা থাকে। তবে সেটি তালিকায় প্রদর্শিত হবে। এরপর আধার কার্ডের পাশে দৃশ্যমান নম্বরটি পাঠান। কিছুক্ষণের মধ্যেই আপনার হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড সংরক্ষিত পিডিএফ আধার কার্ড পাওয়া যাবে। তবে আপনাদেরকে জানানো হচ্ছে, এই পদ্ধতি তাদের জন্যই কাজ করবে যারা ইতিমধ্যে ডিজি লকে আধার (Aadhar Card) সেভ করেছেন। এখনো পর্যন্ত আপনি যদি তা না করে থাকেন সেভ করে নিন।













