প্রতিদিন ৩ জিবি ডেটার দরকার? Jio-র সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানেই বাজারে তোলপাড়, মাথায় হাত Airtel, Vi-এর

Published on:

Published on:

Jio new plan with 3GB per day at the beginning of the new year
Follow

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল আজকাল দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ, অধিকাংশ কাজ আজকাল মোবাইলের মাধ্যমে আপনি অথবা আমি করে থাকি। পাশাপাশি দেশ‌বিদের খবর থেকে শুরু করে মানুষদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই মোবাইল। এবার এই যেখানে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তার গ্রাহকদের জন্য সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যাদের প্রতিদিন বেশি ডেটার প্রয়োজন হয় তাদের কথা মাথায় রেখে রিলায়েন্স জিও (Jio) নিয়ে এসেছে সংস্থার ৩ জিবি ডেটার প্রিপ্রেইড প্ল্যান। এই রিচার্জে আপনি কম খরচে বেশি ডেটা ও একাধিক সুবিধা পাবেন। জেনে নিন এই রিচার্জ প্ল্যানের সম্পর্কে বিস্তারিত।

নতুন বছরের শুরুতেই প্রতিদিন ৩ জিবি সহ জিওর নতুন প্ল্যান (Jio)

নতুন বছরের শুরুতেই গ্ৰাহকদের কথা মাথায় রেখে জিও (Jio) আনল দুর্দান্ত এক অফার। যেখানে আপনি ৪৪৯ টাকা রিচার্জে আপনি ৩ জিবি ডেটা পাবেন। পাশাপাশি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং সহ ১০০ টি করে এসএমএসের সুবিধা। এর ফলে যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটি একটি কার্যকর বিকল্প।

Jio new plan with 3GB per day at the beginning of the new year

আরও পড়ুন: কষা বা দোপেঁয়াজা নয়! ঘি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মুরগির রোস্ট, জানুন রেসিপি

এছাড়াও এই ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন।যার ফলে পুরো মেয়াদে গ্রাহকরা মোট ৮৪ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা রয়েছে। তবে এর জন্য গ্রাহকের স্মার্টফোন ৫জি-সাপোর্টেড হতে হবে। পাশাপাশি জিওর ৫জি নেটওয়ার্ক কভারেজ এলাকায় থাকতে হবে।

এই ডেটা ও কলিংয়ের পাশাপাশি এই প্ল্যানে একাধিক অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে নতুন জিও হোম সংযোগের সঙ্গে দুই মাসের ফ্রি ট্রায়াল, তিন মাসের জিও হটস্টার সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ। পাশাপাশি, পাচ্ছেন ৩৫,১০০ টাকা মূল্যের গুগল জেমিনি প্রো ব্যবহারের সুযোগ। যেটা শুধুমাত্র ১৮ বছরের বেশি বয়সী গ্রাহকদের জন্য প্রযোজ্য।

হেভি ডেটা ইউজারদের জন্য সব মিলিয়ে, এই কম দামে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও একাধিক প্রিমিয়াম সুবিধার কারণে জিওর ৪৪৯ টাকার এই প্ল্যানটি একটি লাভজনক পছন্দ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে (Jio)।