বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকের বাড়িতেই কম বেশি ২-৩ দিন মুরগির মাংস রান্না করা হয়। কিন্তু এক ধরনের পদ খেয়ে মুখে যদি অরুচি ধরে যায়, তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মুরগির মাংসের এই রেসিপিটি। যেটি বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কীভাবে বানাবেন চিকেন ঘি রোস্ট। প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণ ও সামান্য সময়ে বানিয়ে ফেলুন জনপ্রিয় চিকেন ঘি রোস্ট (Recipe)
চিকেন তো সকলের বাড়িতেই হয়। তবে এক ধরনের মুরগির মাংস কি আপনারও যদি মুখে চড় ধরে যায়, তাহলে বানাতে পারেন আজকের এই রেসিপিটি। এটি বানাতে একদিকে যেমন অল্প কিছু উপকরণ লাগবে। অপরদিকে লাগবে সামান্য কিছু সময়। তাহলে দেখে নিন কিভাবে বানিয়ে ফেলতে পারবেন চিকেন ঘি রোস্ট। রেসিপি রইল (Recipe)।

আরও পড়ুন: মাকালু অভিযানে ৩ হাজার ফুট খাদে পড়ে যান দু’জন পর্বতারোহী , লোমহর্ষক অভিজ্ঞতা পিয়ালি বসাকের
উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংস (হাড়ের টুকরো)
৮-১০টি ব্যাড়গি শুকনো লঙ্কা (কর্নাটকের এক প্রকার শুকনো লঙ্কা)
২ টেবিল চামচ গোটা ধনে
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ গোলমরিচ
আধ চা চামচ মেথি দানা
আধ কাপ টক দই
৪ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ গুড়
স্বাদমতো নুন
কারি পাতা
প্রণালী: প্রথমে চিকেনের সাথে লেবুর রস, দই, আদা-রসুন বাটা, নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে ১-২ ঘণ্টা বা সারারাত রেখে দিন। এরপর কড়াইতে প্যানে ধনে, জিরে, গোলমরিচ, মেথি ও লঙ্কা শুকনো ভেজে নিন। তারপর ঠান্ডা হলে আদা-রসুন ও তেঁতুল দিয়ে মিহি পেস্ট করে নিন। এরপর কড়াইতে ঘি গরম করে ম্যারিনেট করা চিকেন হালকা সোনালী করে ভেজে তুলে নিন। তারপর ওই কড়াইতে আরও ঘি দিয়ে মশলার পেস্ট ও কারি পাতা দিয়ে ভালো করে ভাজুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ও ঘি ছাড়তে শুরু করে। এরপর ভাজা চিকেন ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর নুন ও চিনি দিয়ে ঢেকে ৫-১০ মিনিট রান্না করুন। যতক্ষণ না চিকেন সেদ্ধ হয় ও মশলা মাংসে ভালোভাবে মিশে যায়। তারপর গরম ভাত, রুটির সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

















