বাংলায় একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনে মিলল নতুন স্টপেজ, কোন ট্রেন কোথায় থামবে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর এর শুরুতেই বাংলার যাত্রীদের জন্য একগুচ্ছ উপহার ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railways)। নতুন ট্রেনের পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত স্টপেজ ঘোষণা করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে বেশ কিছু স্টেশনে এক্সপ্রেস দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।

এক্সপ্রেস ট্রেনের (Indian Railways) স্টপেজ বাড়ল

কলকাতা-লালগোলা-কলকাতা-হাজারদুয়ারি এক্সপ্রেসের জন্য অতিরিক্ত স্টপেজ ঘোষণা করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩১১৩/১৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা-হাজারদুয়ারি এক্সপ্রেস এবার থেকে কাশিমবাজার স্টেশনেও দাঁড়াবে। ১৩১১৩ কলকাতা-লালগোলা ট্রেনটি ২৬ জানুয়ারি থেকে কাশিমবাজারে স্টপেজ দেবে।

Indian railways increased express train stoppage

প্রকাশ্যে এল টাইম টেবিল: সকাল ১০ টা ৫ এ কাশিমবাজারে পৌঁছাবে ট্রেনটি আর ছাড়বে ১০ টা ৬ এ। ১৩১১৪ লালগোলা থেকে কলকাতাগামী ট্রেন ২৬ জানুয়ারি থেকে কাশিমবাজারে স্টপেজ দেবে। বিকেল ৫ টা ১৬ তে কাশিমবাজারে পৌঁছে ৫ টা ১৭ তে ছেড়ে যাবে ট্রেনটি।

আরও পড়ুন : বন্ধ হতে চলেছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট? আইনি জটিলতায় চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের

কোন স্টেশনে দাঁড়াবে: আরও কিছু ট্রেনের ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে বাড়ানো হয়েছে স্টপেজ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (Indian Railways) ধুলিয়ানগঙ্গা ও নিমতিতা স্টেশনে দাঁড়াবে, ১৩১৬৩ শিয়ালদহ-সহরসা এক্সপ্রেস ধুলিয়ানগঙ্গা স্টেশনে থামবে। ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস জঙ্গিপুর রোড স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন : লটারি জিতলেই কোটিপতি? ট্যাক্স কেটে কত টাকা পাওয়া যায় শেষমেশ, জানেন?

অন্যদিকে ১৩০৬৪ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস জঙ্গিপুর রোড এবং নিমতিতা স্টেশনে দাঁড়াবে। ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস থামবে মনিগ্রাম স্টেশনে। আর ১২৫১৭ কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেস নিমতিতা স্টেশনে স্টপেজ দেবে। ১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস জঙ্গিপুর রোড ও নিমতিতা স্টেশনে থামবে এবং ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস মনিগ্রাম স্টেশনে দাঁড়াবে।