Netflix আলাদা করে কিনছেন? এই Jio 5G প্ল্যানে ৮৪ দিনেই মিলছে ৩৫ হাজার টাকার প্রিমিয়াম সাবস্ক্রিপশন

Published on:

Published on:

Jio 5G recharge plan you will be amazed when you learn about
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকাল কার দিনে মোবাইল ফোন ছাড়া জীবন প্রায় অচল। কথা বলা থেকে শুরু করে টাকা পাঠানো, অনলাইন কাজ বা খবর দেখা, সব কিছুতেই মোবাইল দরকার। তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনছে জিও (Jio)। তবে নতুন বছরের শুরুতেই জিও-র গ্রাহকদের জন্য এমন একটা রিচার্জ এর সম্পর্কে জানাচ্ছি যা আপনাকে দেবে ৮৪ দিনের ভ্যালিডিটি ও Netflix-সহ Jio-র সবচেয়ে সাশ্রয়ী 5G প্ল্যান। জেনে নিন এই প্ল্যানের বিষয়ে বিস্তারিত।

কম দামে এত কিছু? Jio-র এই 5G রিচার্জ প্ল্যান জানলে চমকে যাবেন (Jio)

বর্তমান দিনে মোবাইল সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনছে জিও (Jio)। জেনে নিন এই রিচার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য।

Jio 5G recharge plan you will be amazed when you learn about

আরও পড়ুন: ৫ দিন পুরো বন্ধ সোদপুরের ফ্লাইওভার, যানজট এড়াতে কোন পথে যাবেন? জানুন ঘুরপথের সম্পূর্ণ তালিকা

রিলায়েন্স জিও,-র টাকার প্রিপেইড প্ল্যান:

টেলিকমটকের মতে, রিলায়েন্স জিওর 1299 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড কলিং, 2 জিবি ডেটা প্রতিদিন এবং 100 SMS পাওয়া যায়। পাশাপাশি এই প্ল্যানে সার্ভিস ভ্যালিডিটি 84 দিনের। গ্রাহকরা মোবাইলে Neflix সুবিধাও পাবেন। একই সঙ্গে গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে JioTV এবং JioAiCloud-এ অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানে মোট 168 জিবি ডেটা অফার করা হয়।

জিও স্পেশাল অফার:

নতুন সংযোগে জিও হোমের ২ মাসের বিনামূল্যে ট্রায়াল। এছাড়াও পাবেন জিওহটস্টারের ৩ মাসের মোবাইল বা টিভি সাবস্ক্রিপশন। পাশাপাশি জিওএআইক্লাউডে ৫০ জিবি বিনামূল্যে স্টোরেজ। জিও ১২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে গ্রাহকদের একটি বড় সুবিধাও পাবেন।

এই সুবিধাটি হল গুগল জেমিনি এআই প্রো সাবস্ক্রিপশন। এটি কোনও ছোট অফার নয়, কারণ মাসিক সাবস্ক্রিপশনের দাম 1950 টাকা। তবে, গ্রাহকরা ১৮ মাসের জন্য এই সাবস্ক্রিপশন পাবেন। যার মানে হল তারা এই প্ল্যানের সাথে ৩৫১০০ টাকার সাবস্ক্রিপশন কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পাবেন (Jio)।