বাংলা হান্ট ডেস্ক: বেতন এবং পেনশন বৃদ্ধির (Salary And Pension Hike) সংশোধনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। কেন্দ্র দিয়েছে অনুমোদন। শুক্রবার এই অনুমোদন দেয় কেন্দ্র। সরকারি সাধারণ বীমা সংস্থা (PSGIC), নাবার্ড (NABARD) এর কর্মী এবং আরবিআই (RBI) কর্মীদের বেতন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্র। এতে বহু মানুষ উপকৃত হবে যারা অবসরপ্রাপ্ত কর্মী, তারা এতে বিশেষভাবে উপকৃত হবেন।
কবে থেকে হচ্ছে বেতন এবং পেনশন বৃদ্ধি কার্যকর?
পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কর্মী দের ক্ষেত্রে এই অনুমোদন ১ আগস্ট ২০২২ থেকে কার্যকর ধরা হবে। এর ফলে বীমা কোম্পানির প্রায় ৪৩ হাজার ২৪৭ জন কর্মচারী উপকৃত হবে। ২০১০ সালের পর যোগ দেওয়া কর্মীদেরও এতে সুবিধা হবে। জাতীয় পেনশন ব্যবস্থায় অর্থাৎ এনপিএসে সরকার অবদান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করেছে যা কর্মীদের জন্য একটি শক্তিশালী অবসর তহবিল তৈরি করতে সাহায্য করবে।
পারিবারিক পেনশন যারা পান তাদের পেনশনের হার ৩০ শতাংশে সংশোধিত হয়েছে। এতে ১৪,৬১৫ জন পারিবারিক পেনশনভোগী উপকৃত হবে। যখন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সরকারি গেজেটে তবে থেকে এটি কার্যকর হবে। সরকারি বীমা কোম্পানিগুলির মধ্যে আছে ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, জেনারেল ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, কৃষি বীমা কোম্পানি লিমিটেড। বেতন সংশোধনের ক্ষেত্রে এই সরকারি খাতের বীমা কোম্পানির কর্মচারীরা উপকৃত হতে চলেছে।
নাবার্ডের কর্মীদের জন্য কেন্দ্র থেকে কুড়ি শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করেছে। এই সংশোধনী প্রস্তাব ১ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হতে চলেছে। এতে ৩৮০০ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত নাবার্ড এর কর্মচারীরা উপকৃত হতে চলেছে। যারা ২০১৭ সালের আগে অবসর নিয়েছে সেই নাবার্ড এর কর্মচারীরা, এখন অবসরপ্রাপ্ত আরবিআই ও নাবার্ড কর্মচারীদের সমান পেনশন পাবে।
আরও পড়ুন:মেট্রো সফরে সময় বাঁচবে, রিটার্ন টিকিট সুবিধা চালু করতে চলেছে কর্তৃপক্ষ

আরবিআই পেনশন সংশোধনের ফলে অনেক জন উপকৃত হবে। এই ব্যাপক বেতন ও পেনশন সংশোধনের দাবি দীর্ঘদিনের ছিল। এই অমীমাংসিত দাবি গুলি সমাধানের মাধ্যমে সরকার আর্থিক নিরাপত্তা আরো উন্নত করল, বীমা কোম্পানি, নাবার্ড ও আরবিআই এর পেনশন ভোগীদের পরিবার কে। অর্থ মন্থক জানিয়েছে যে এই পদক্ষেপের মাধ্যমে ৪৬ হাজার ৩২২ জন কর্মচারী, ২৩ হাজার ৫৭০ জন পেনশন ভোগী এবং ২৩ হাজার ২৬০ জন পারিবারিক পেনশনভোগীর পরিবার উপকৃত হবে। অবসর গ্রহণের পর তারা যাতে মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেদিকের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র থেকে।













