ট্যালটেলে ঝোল নয়, বরং সোয়াবিন দিয়ে বানান এই দুর্দান্ত স্ন্যাক্স, রেসিপি দেখে নিন

Published on:

Published on:

Recipe make this delicious soybean recipe with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে এক কাপ চায়ের সঙ্গে মুখরোচক কোন কিছু না হলে পরে আড্ডার স্বাদ জমেনা। এবার প্রতিদিনের চপ কাটলেট একঘেয়েমি হয়ে গেলে, আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মশলা সোয়াবিন চাট। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই সোয়াবিনর রেসিপিটি (Recipe)

সোয়াবিনের কথা বললে সবার আগে তরকারির কথা মাথায় আসে। তবে আপনি সয়াবিন দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদ স্ন্যাক্স। যা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

Recipe make this delicious soybean recipe with few ingredients

আরও পড়ুন: স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের! কিছুটা কমলো হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

সয়াবিন চাঙ্কস: ১ কাপ

কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ

ময়দা: ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ চা চামচ

লাল মরিচের গুঁড়া: ১ চা চামচ

হলুদ গুঁড়া: ১/৪ চা চামচ

গরম মশলা গুঁড়া: ১/২ চা চামচ

লেবুর রস: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

তেল: ভাজার জন্য

প্রণালী: প্রথমে ফুটন্ত জলে সামান্য লবণ দিয়ে সয়াবিন ৫-৭ মিনিট সেদ্ধ করুন। এরপর জল ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এবং ভালোভাবে চিপে পানি বের করে ফেলুন। তারপর একটি বড় পাত্রে সেদ্ধ সয়াবিন, আদা-রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, গরম মশলা, লেবুর রস এবং লবণ মিশিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিন যাতে প্রতিটি সয়াবিনে মশলার আস্তরণ পড়ে। এরপর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে সয়াবিনগুলো সোনালী ও মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজুন। তারপরতেল ঝরিয়ে নামিয়ে চাট মশলা ছিটিয়ে সস বা পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন (Recipe)।