বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। কারণ নতুন বছরের শুরুর প্রথম দিন থেকে সোনার দাম ছিল আকাশছোঁয়া। পাশাপাশি বিয়ের মাসের প্রথমদিকে হলুদ ধাতুর দর বেড়েছিল। যার ফলে চিন্তার ভাঁজ মাথায় পড়ে ছিল মধ্যবিত্তের। কিন্তু এবার মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর, মঙ্গলবার কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। দেখে নিন আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস কত।
মঙ্গলবার বাজারে সোনার দাম কত যাচ্ছে জানুন? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: পোকার আতঙ্ক? হেঁশেলের ৫ উপাদানেই বাড়ান চাল-ডাল-আটার মেয়াদ
মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬১ হাজার ৯৫০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৭ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৪১০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা।
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৩১০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা।
প্রসঙ্গত, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Carat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের (Carat) সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। তবে মাঘ মাসের শুরুতে সোনার দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশেষ ফেলছেন মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীরা (Gold Price)।












