বাংলা হান্ট ডেস্ক: চাল,ডাল অথবা আটা কিছুদিন পুরনো হয়ে গেলে তার মধ্যে কালো কালো রকমের পোকা দেখা দেয়। সেই পোকাগুলো থেকে উপশম পেতে গেলে কাল ঘাম ছোটে অনেক সময়। আবার অনেকে এই পোকার থেকে মুক্তি পেতে ফেলে দেন ফেলে দেওয়া হয় উপকরণ গুলো। তবে, কিছু টোটকা মানলেই এই পোকার হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি (Kitchen Tips)। জেনে নিনি বিস্তারিত।
পোকার উৎপাত? হেঁশেলের ৫ উপাদান বাড়াবে খাবারের মেয়াদ (Kitchen Tips)
কর্মব্যস্ততার জীবনে প্রতিদিন বাজারে গিয়ে চাল ডাল অথবা আটা কেনা সম্ভব হয়ে ওঠে না অনেকের। যার ফলে সপ্তাহের শেষে অথবা মাসের প্রথমে অনেকেই মজুদ করে রাখে নিত্যদিনের খাবার দাবার। তবে অনেক সময় দেখা যায় চাল, ডাল অথবা আটার মধ্যে পোকা ধরে। কিন্তু এই পোকাগুলো থেকে কিভাবে উপশম পাওয়া অনেক সময় কষ্ট সাপেক্ষ হয়ে দাঁড়ায়। ঘরোয়া কিছু কৌশল মানলে চালের থেকে এই ধরনের পোকা গুলি দূর হবে। পাশাপাশি চাল ভালো থাকবে। জানুন ঘরোয়া টোটকা গুলো (Kitchen Tips)।

আরও পড়ুন: আনন্দপুরে ‘জতুগৃহ’ আগুনের তাণ্ডব! মৃত বেড়ে ৮, নিখোঁজ ১৩—শোকস্তব্ধ এলাকা
রোদে দেওয়া: চাল,ডাল,আটার মধ্যে পোকা দেখা দিলে। প্রথমে সেগুলিকে দু তিন ঘন্টা রোদে দিতে হবে। এর ফলে পোকাগুলো মরে যাবে এবং চালের আদ্রতা শুকিয়ে যাবে।
এয়ারটাইট কৌটো: চাল,ডাল,আটা সবসময় এয়ারটাইট কৌটোতে রাখা উচিত। কারণ, আদ্রতা ঢুকলে পরে চালে পোকা ধরার সম্ভাবনা বেড়ে যায়।
লবঙ্গ: চাল,ডাল,আটার কৌটোতে কয়েকটি লবঙ্গ রাখুন। এর ফলে চালে পোকা ঢুকতে পারবে না। পাশাপাশি চালে ভালো গন্ধ থাকবে।
নিমপাতা ব্যবহার: চালের কৌটোর মধ্যে কয়েকটি নিমপাতা অথবা শুকনো নিম পাতা রাখুন। তাহলে এই পোকার হাত থেকে মুক্তি পাবেন।
শুকনো রসুন রাখুন: দু তিন কোয়া শুকনো রসুন যদি চালের ড্রামে রাখেন। তাহলে চালে পোকার হাত থেকে উপশম পেতে পারেন (Kitchen Tips)।












