আনন্দপুরে ‘জতুগৃহ’ আগুনের তাণ্ডব! মৃত বেড়ে ৮, নিখোঁজ ১৩—শোকস্তব্ধ এলাকা

Updated on:

Updated on:

Anandapur massive fire in 8 dead 13 missing
Follow

বাংলা হান্ট ডেস্ক: কেটে গেছে প্রায় ৩২ঘন্টা। এখনো ধিক ধিক করে জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের (Anandapur) মোমো তৈরির কারখানা। ক্রমাগত বেড়েই চলেছে সেখানে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকা জুড়ে এখন কেবল স্বজন হারানোর কান্না ও আর্তনাদ। নিখোঁজদের পরিবারের সদস্য, আত্মীয়রা রাতভর ওই এলাকায় জুড়ে অপেক্ষা করছেন তাদের প্রিয়জনের একটা খবর পাওয়ার আশায়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে আনন্দপুরে মৃত ৮, নিখোঁজ ১৩ (Anandapur)

সূত্রের খবর, সোমবার রাত নটা নাগাদ সাতটি দগ্ধ দেহাংশ মেলার খবর মিলেছে সেখান থেকে। আগে উদ্ধার হয়েছে পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া তিনটি দেহ। তবে হতাহতের সংখ্যা ঠিক কত এখনো পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, আনন্দপুর (Anandapur) অগ্নিকাণ্ডের পর এখনো পর্যন্ত কুড়িটি পরিবারের তরফের নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়। তবে চলছে রাজনৈতিক চাপানউতরও।

Anandapur massive fire in 8 dead 13 missing

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু! ঠিক এক সপ্তাহ বাকি—পুরো রুটিন এক নজরে মিলিয়ে নিন

রাতে ধ্বংসস্তূপ এর বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গিয়েছে। রাতেও সেই আগুন নেভানোর কাজ করেছেন দমকলের কর্মীরা। মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপের ভেতরে কোথাও কোথাও আগুন জলার খবর আসছে। বড় আগুন লাগলে বহু সময় এমন পকেট ফায়ার থাকে। এক্ষেত্র তাই হয়েছে। আর এমনটাই জানাচ্ছেন দমকলের কর্মীরা।

সোমবার রাতে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই মোমোর কারখানার থেকে। আগুনের গ্ৰাসে লোহার বিম, কংক্রিট দিয়ে ওই কারখানা এক মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর যে সকল মৃতদেহ গুলো উদ্ধার করা হয়েছে সেগুলো  আগুনে ঝলসে গিয়েছে এতটাই, কোনভাবেই সেগুলোকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তাই মৃতদের পরিচয় জানার জন্য ডিএনএ টেস্ট করা হবে বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ওই ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ নিখোঁজ হয়ে রয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ওই কংক্রিট ভাঙার কাজ শুরু হবে বলে প্রশাসনের সূত্রের খবর। এদিন সকাল থেকে কুলিং প্রসেস শুরু হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ফরেনসিক পরীক্ষা হবে সে কোথাও জানানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া অনুযায়ী নিখোঁজের সংখ্যা ১৩। কিন্তু সেই সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি সেইসঙ্গে আশঙ্কাও অমূলক নয় বলে মনে করছে ওয়াকিবহুল মহল। তবে কিভাবে আগুন লাগল ও অগ্নিনির্বাপণ সুরক্ষা ব্যবস্থা সেখানে ছিল কিনা সমস্ত কিছু তদন্ত শুরু হবে (Anandapur)।