বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর ১ সপ্তাহ বাকি। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। ইতিমধ্যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা শেষ প্রস্তুতি নিতে ব্যস্ত। কারণ আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা। যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি এই পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ থেকে। শেষ হবে দুপুর ২ টোয়। ২০২৬ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে এক নজরে দেখে নিন চলতি বছরে কবে কোন দিন কি ভাষার পরীক্ষা পড়েছে।
২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা, রুটিন এক নজরে মিলিয়ে নিন (WBBSE)
প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে জীবনে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। চলতি বছর এই পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। পাশাপাশি পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০:৪৫ থেকে । সেই সবে দুপুর দুটোয়। ২০২৬ মাধ্যমিক পরীক্ষার রুটিনের একঝলক।

আরও পড়ুন: ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো নয়! অ্যাপে টিকিটে বড় পদক্ষেপ রেলের
কোন দিন কী পরীক্ষা পড়েছে?
২ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি – ইতিহাস
৭ ফেব্রুয়ারি – ভূগোল
৯ ফেব্রুয়ারি- গণিত
১০ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান
১১ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়
পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার রুটিন এ কোন পরিবর্তন আসার সম্ভব নেই। পাশাপাশি রাজ্যে ভোটের তালিকা সংশোধন (SIR) এর কাজ চলছে ঠিকই। কিন্তু মাধ্যমিক পরীক্ষা হল ছাত্র-ছাত্রীদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ।
তাই কোনোভাবেই এই ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে সেই দিকেও বিশেষ নজর রেখেছে পর্ষদ। সেই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যাতে কোন গুজবে কান না দেয়। যেমন রুটিন ছিল সেই অনুযায়ী চলতি বছরে পরীক্ষা নেওয়া হবে (WBBSE)।












