তেল ছাড়াই মুচমুচে মাছভাজা! জলেই ভাজবেন কীভাবে? টিপস দিলেন অভিজ্ঞ রাঁধুনি

Published on:

Published on:

Cooking Tips learn new ways to fry fish without oil
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালি’। তার ওপর স্বাদ ও পুষ্টি এই দুইয়ের মেলবন্ধন এমন দুর্দান্ত পদ আর কোথাও নেই। খাবার হিসেবে তাই মাছের তুলনা হয়না। কিন্তু ঠিকঠাক মতো মাছ রান্না করাও জরুরি। পাশাপাশি আজকে প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব এক ফোটা তেল না দিয়েও কিভাবে আপনি মাছ ভাজতে পারবেন। যা একদিকে যেমন খেতে সুস্বাদু হবে। অপরদিকে স্বাস্থ্যের পক্ষেও স্বাস্থ্যকর হবে। জেনে নিন বিস্তারিত (Cooking Tips)

তেল ছাড়াই মাছভাজার নতুন উপায় জানুন (Cooking Tips)

মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি আপনি খুবই কম পাবেন। সে মাছের ঝোলই হোক অথবা মাছ ভাজা। এই পদ দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যায়। তবে মাছ ভাজা অথবা মাছের যে কোন পদ তৈরি করতে গেলে দরকার পড়ে তেলের। আর অতিরিক্ত তেল শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। তবে আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি তেল ছাড়া জলে মাছ ভাজতে পারবেন (Cooking Tips)। কারণ, মাছ ভাজার জন্য বেশ অনেকটাই তেল দরকার হয়। যা স্বাস্থ্যের জন্য একেবারেই উপকারী নয়। তবে জানলে অবাক হবেন তেল ছাড়াও আপনি মাছ ভাজতে পারবেন যা হবে মুচমুচে।

Cooking Tips learn new ways to fry fish without oil

আরও পড়ুন: যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত রেলের, আসানসোল ও মালদহ ডিভিশনে একাধিক ট্রেনের স্টপেজ বাড়ছে

উপকরণ:

মাছ

লেবুর রস

হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

নুন

সরষের তেল

পদ্ধতি: প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে নিন। এরপর মাছগুলোর মধ্যে লেবুর রস ও সব মশলা ভালো করে মাখিয়ে নিন। তারপর ১৫ মিনিট আলাদা করে রেখে দিন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে, তেল দিন। এরপর কড়াইয়ের মধ্যে সেই তেলটা ভালোভাবে মাখিয়ে নিন। তারপর মশলা মাখানো মাছগুলো দিয়ে দিন। পাশাপাশি ওপর থেকে জলের ছিটে দিয়ে ঢাকা দিন। ৭-৮ মিনিট পর ঢাকনা সরিয়ে মাছগুলো উল্টে দিয়ে ফের জলের ছিটে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে আপনার মাছভাজা। আর এইভাবে মাছ ভেজে খেলে স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে (Cooking Tips)।