যাত্রী সুবিধায় বড় সিদ্ধান্ত রেলের, আসানসোল ও মালদহ ডিভিশনে একাধিক ট্রেনের স্টপেজ বাড়ছে

Published on:

Published on:

Indian Railways relief in rail travel announcement of increase in stops at Asansol-Malda
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতে আসানসোল ও মালদা ডিভিশনে একাধিক ট্রেনের নতুন স্টপেজের অনুমোদন পাওয়া গেল (Indian Railways)। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে সাংসদদের সঙ্গে বৈঠক করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ‌ সেই বৈঠকে একাধিক  সাংসদ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দাবি করেন।

রেল যাত্রায় স্বস্তি, আসানসোল–মালদহে স্টপেজ বৃদ্ধির ঘোষণা (Indian Railways)

পূর্ব রেলওয়ে আসানসোল ও মালদহ ডিভিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ডিভিশলান মিটিংয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ কীর্তি আজাদ যে একাধিক যাত্রী স্বার্থ সংশ্লিষ্ট এজেন্ডা ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ করেছে। পাশাপাশি এই সংক্রান্ত একটি অফিশিয়াল অর্ডার ভারত সরকার, রেলমন্ত্রক ও রেল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে জারি করা হয়েছে।

Indian Railways relief in rail travel announcement of increase in stops at Asansol-Malda

আরও পড়ুন: স্ট্রিমিংপ্রেমীদের জন্য সুখবর! Jio-র দুই সস্তা প্ল্যানে মিলছে প্রতিদিনের ডেটার পাশাপাশি ফ্রি ২০ জিবি

এই সিদ্ধান্তে রেল যাত্রী বিশেষ করে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি প্রতিফলন হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আসানসোল ও মালদা ও ডিভিশন সংক্রান্ত এই এজেন্ডা গুলি কীর্তি আজাদ গত বছরের ২৩ ডিসেম্বর ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার মিলিন্দ কুমার দেউস্করের কাজে অফিশিয়াল ভাবে উপস্থাপনা করেছিলেন।

এছাড়া গৃহীত এজেন্ডাগুলির মধ্যে অন্যতম বিষয় ছিল বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের নির্দিষ্ট কিছু স্টেশনে নতুনভাবে স্টপেজ দেওয়ার কথা। যার মধ্যে অন্যতম হল-
১৩৪৬৫ / ১৩৪৬৬ হাওড়া–মালদহ টাউন এক্সপ্রেস (কাটোয়া হয়ে) — মনিগ্রাম স্টেশনে স্টপেজ।

১৩০৬৩ / ১৩০৬৪ হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস (কাটোয়া হয়ে) — জঙ্গিপুর রোড স্টেশনে স্টপেজ।

১৫৬৪৩ / ১৫৬৪৪ পুরী–কামাখ্যা এক্সপ্রেস (কাটোয়া হয়ে) — জঙ্গিপুর রোড স্টেশনে স্টপেজ।

তবে এই বিষয়ে কীর্তি আজাদ জানিয়েছেন নিত্যযাত্রীদের সমস্যা তার কাছে পৌঁছালে তার রেল কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরা হবে। পাশাপাশি সেই সমস্যা গুলির সমাধানও করা হবে ‌(Indian Railways)।