বাংলাহান্ট ডেস্ক : এক সপ্তাহ পার করে ফেলেছে ‘বর্ডার ২’ (Border 2)। দেশাত্মবোধে সুড়সুড়ি দিয়ে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহেই মুক্তি পেয়েছিল ছবিটি। আর প্রথম থেকেই ভালো ফল করতে দেখা গিয়েছে বর্ডার ২ কে। মাত্র ৪ দিনেই ২০০ কোটি ছুঁইছুঁই হয়ে রেকর্ড গড়েছিল ছবিটি। কিন্তু ছুটি শেষ হতেই ধীরে ধীরে উন্মাদনাও কমছে ছবিটিকে ঘিরে।
আয় উল্লেখযোগ্য ভাবে কমেছে বর্ডার ২ (Border 2) এর
শুরুর দিকে কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো ছুটেছিল বর্ডার ২। একের পর এক রেকর্ড গড়ে ‘ধুরন্ধর’কেও পেছনে ফেলে দিয়েছিল ছবিটি। কিন্তু সপ্তাহ ঘুরতেই দেখা গেল ভিন্ন চিত্র। ধীরে ধীরে ব্যবসা কমতে শুরু করেছে বর্ডার ২ এর। বৃহস্পতিবার মাত্র ১.২৫ কোটি টাকা আয় করেছে ছবিটি।

কত আয় করল ছবিটি: প্রজাতন্ত্র দিবসের দিন সর্বোচ্চ ৫৯ কোটি টাকা আয় করে রেকর্ড গড়ে বর্ডার ২ (Border 2)। কিন্তু মঙ্গলবার থেকেই উল্লেখযোগ্য ভাবে কমতে শুরু করে ছবির সংগ্রহ। পঞ্চম দিনে এক ধাক্কায় ২০ কোটিতে নেমে যায় ছবির আয়। আর ষষ্ঠ দিনে মাত্র ১৩ কোটি টাকা সংগ্রহ করে ছবিটি।
আরও পড়ুন : শহরে ফিরেই আদালতে ছুটলেন হিরণ, আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে
২০০ কোটির গণ্ডি পার: বক্স অফিস রিপোর্টের প্রাথমিক অনুমান অনুযায়ী, সপ্তম দিনে প্রায় ১১.২৫ কোটি টাকা আয় করেছে বর্ডার ২। সেক্ষেত্রে এক সপ্তাহে ছবিটির মোট আয় দাঁড়াচ্ছে ২২৪.২৫ কোটি টাকা। দেশীয় বক্স অফিসে এক সপ্তাহে ২০০ কোটি পার করেছে ছবিটি। আগামী সপ্তাহান্তে বর্ডার ২ এর আয় বাড়ে কিনা সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন : দুরন্ত কামব্যাক ‘পরিণীতা’র, জোর টক্কর জি-জলসার, কার দখলে গেল শীর্ষস্থান?
প্রসঙ্গত, বর্ডার ছবির ঐতিহাসিক সাফল্যের পর সিক্যুয়েল বর্ডার ২ এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় সানি ছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টি।

















