লাড্ডুতে কী খাওয়ানো হচ্ছিল ভক্তদের? তিরুপতি কাণ্ডে CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Published on:

Published on:

Tirupati laddu controversy is being discussed again in the case of adulterated ghee
Follow

বাংলা হান্ট ডেস্ক: তিরুপতি (Tirupati) মন্দিরের লাড্ডু তৈরি করা হয়েছিল সেই ঘি দিয়ে। যার মোট দাম ৬৮ লক্ষ টাকা কেজি। তবে সেই ঘি নাকি ভেজাল। ১৫ মাস ধরে চলা তদন্তে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর সেই চূড়ান্ত চার্জশিটে এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

ভেজাল ঘি কাণ্ডে তিরুপতি লাড্ডু বিতর্ক ফের চর্চায় (Tirupati)

শুক্রবার নেলোরের দুর্নীতি দমন আদালতে চূড়ান্ত চার্জশিটে জমা দিয়েছে সিবিআই তিরুপতি (Tirupati) ভেজাল ঘি মামলার। সেখানে ৩৬ জনের নাম রাখা হয়েছে অভিযুক্তদের তালিকায়। যার মধ্যে রয়েছে মন্দির পরিচালনা কমিটির নজন। এছাড়াও পাঁচজন দুগ্ধ বিশেষজ্ঞদের নাম রয়েছে এই চার্জশিটে।

 Tirupati laddu controversy is being discussed again in the case of adulterated ghee

আরও পড়ুন: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, চিৎপুরে আগুনে ছাই একাধিক ঝুপড়ি, মৃত এক

সূত্রের খবর, উত্তরাখণ্ডের কোম্পানি ‘ভোলে বাবা ডেয়ারি’র নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এই সংস্থার ডিরেক্টর পমিল এবং বিপুল জৈন তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে এই দুর্নীতিতে অংশ নিয়েছিলেন। যার ৮০ শতাংশ রাসায়নিক ঘি সরবরাহ করা হতো। যা দিয়ে তৈরি হতো মন্দিরের প্রসাদের লাড্ডু। যার ফলে মোট ২৫০ কোটি টাকার দুর্নীতি সাধন হয়েছে বলেও তদন্তকারী দলের দাবি।

আরও দাবী করা হয়, ২০২১ থেকে ২০২৪ চালের মধ্যে মন্দিরের প্রায় ৬৮ লক্ষ কেজি ভেজাল কি সরবরাহ করা হয়েছে। যার বাজারদর প্রায় ২৫০ কোটি টাকা। সেই দুধ কিংবা মাখন থেকে নয় বরং রাসায়নিক মিশিয়ে একটি ঘি তৈরি করা হয়েছিল। যাতে শার্ট কিংবা গন্ধে খাটে গরুর ঘিয়ের মতন দেখতে হলেও। এতে প্রচুর পরিমাণে পামঅয়েল ও অ্যাসিটিক অ্যাসিড ইস্টার ছিল।

এছাড়াও, চার্জশিটে আরও দাবি করা হয়েছে, উত্তরাখণ্ডের যে ডেয়ারি থেকে তিরুপতির মন্দিরে ঘি আসত, সেখানকার পরিত্যক্ত ট্যাঙ্কারগুলিতে পশুচর্বি পাওয়া গিয়েছে। সেই ট্যাঙ্কারই ফের পুনর্ব্যবহারের যোগ্য করে তাতে ভেজাল ঘি ভরে মন্দিরে ফেরত পাঠানো হত বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিরুপতি মন্দিরের প্রসাদ লাড্ডুকে নিয়ে এই কেলেঙ্কারের বিষয়টি সামনে আসে। তখনই লাড্ডু তৈরির জন্য ভেজাল ঘি ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়। এরপর ২০২৪ সালের অক্টোবরে সিবিআই এর নেতৃত্বে SIT গঠন করে এই তদন্তের মামলা করা হয়। তারপর সিবিআই, অন্ধ্রপ্রদেশ পুলিশ ও ফোর্থ সেফটি অ্যান্ড অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার কর্মকর্তারা রয়েছেন এই তদন্তকারী টিমে (Tirupati)।