কলকাতায় ফের অগ্নিকাণ্ড, চিৎপুরে আগুনে ছাই একাধিক ঝুপড়ি, মৃত এক

Published on:

Published on:

Kolkata one death in the fire in the hut area in Chitpur the damage is extensive
Follow

বাংলা হান্ট ডেস্ক: আনন্দপুর এর রেশ না কাটার আগেই কলকাতায় (Kolkata) আবারও ফির অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে। জানা যায় চিৎপুরের একটি ঝুপড়িতে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় আগুন দমকল সূত্রের খবর।

চিৎপুরে ঝুপড়ি এলাকায় অগ্নিকাণ্ডে মৃত্যু এক, ক্ষয়ক্ষতি ব্যাপক (Kolkata)

স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাত ১২:৪০ মিনিট নাগাদ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই সতর্ক হয়ে যান তারা। পাশাপাশি খবর দেয় দমকলে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছে দমকল বাহিনী। এবং শুরু করে দেয় আগুন নেভানোর কাজ। আগুন দ্রুত অন্যথায় ছড়িয়ে যাতে না পড়তে পারে সেই দিকে খেয়াল রাখা হয়েছিল। তবে এই ঘটনায় চিৎপুরে আতঙ্কে সৃষ্টি হয়েছে (Kolkata)।

Kolkata one death in the fire in the hut area in Chitpur the damage is extensive

আরও পড়ুন: একদম কম তেলে মুচমুচে ভাজাভুজি—রান্নাঘরে ছোট টিপস, যা জানলে অবাক হবেন আপনি

এই ঘটনার পর এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। এছাড়াও আনন্দপুর এর দুটি গুদামের অগ্নিকান্ড এর ঘটনার পর থেকেই চিৎপুরের এই ঘটনা আরও বেশি পরিমাণে আতঙ্ক ছড়ায়। এছাড়া পুলিশ সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ঐ ব্যক্তি কিভাবে আহত হয়েছিলেন বা কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি আনন্দপুরের নজিদাবাদের দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ টি দেহাংশ উদ্ধার হয়েছে। যেখানে ডিএনএ টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। এখনো সেখানে নিখোঁজের সংখ্যা ২৭। আর আনন্দপুরের পর এবার চিৎপুরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় যথারীতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Kolkata)।