একদম কম তেলে মুচমুচে ভাজাভুজি—রান্নাঘরে ছোট টিপস, যা জানলে অবাক হবেন আপনি

Published on:

Published on:

Cooking Tips learn this easy cooking trick to fry a lot with less oil
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালের বাজারে গেলে নানান ধরনের শাকসবজি পাওয়া যায়। আর এই শাকসবজি দিয়ে সব সময় যে তরকারি করা হয় তা কিন্তু নয়। হালকা শীতের সন্ধ্যায় আড্ডায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু পদ থাকলে বিষয়টা খারাপ হয় না। তবে তেলেভাজা খাওয়া যেই শরীরের পক্ষে উপকারী নয় তা আমরা সকলেই জানি। কিন্তু আজকের প্রতিবেদনে রইল এই তেলেভাজার খাবারে ঘরোয়া এমন কিছু উপকরণ আছে যা দিলে আপনার তেলে ভাজা একদিকে যেমন মুচমুচে হবে অপরদিকে তেল কম টানবে। জেনে নিন সেই বিষয় বিস্তারিত (Cooking Tips)।

মুচমুচে ভাজাভুজি কম তেলেই, রান্নার এই সহজ ট্রিক জানুন (Cooking Tips)

শীতকালে নানান ধরনের ভাজাভুজি খাওয়া হয় বাড়িতে। তবে ভাজাভুজি করলে তাতে প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়। যা শরীরের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর নয়। কিন্তু আজকের প্রতিবেদনে বলা হলো এমন কিছু টিপসের কথা যেখানে আপনি অল্প তেলে মুচমুচে তেলেভাজা বানাতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্যের পক্ষে অতটাও ক্ষতিকারক হবেনা (Cooking Tips)।

Cooking Tips learn this easy cooking trick to fry a lot with less oil

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! সব মেট্রো যাবে ব্রিজি পর্যন্ত, দুর্ভোগ কমছে যাত্রীদের

১) যেমন ধরুন চপ, শিঙারা, ফিশফ্রাই হোক বা লুচি, ডুবো তেলে না ভাজলেই নয়। তবে তেল গরম করার সময় তার মধ্যে এক চিমটে নুন ফেলে দিলে কিন্তু ম্যাজিক হতে পারে। কারণ, ভাজাভুজি মুচমুচে হয় না বলে যাঁরা আফসোস করেন, তাঁদের জন্য এক দারুণ টোটকা আছে।

২) গরম তেলে নুন দিয়ে তার পর ভাজাভুজি দিলে তা অনেক বেশি মুচমুচেও হয়, আর ভাজাগুলি ভাজতে সময়ও অনেকটা কম লাগে। খেতেও সুস্বাদু হয়।

৩) এছাড়াও লুচি ভাজার সময়েও তেলের মধ্যে নুন দিয়ে দেখতে পারেন। লুচি ভাজার পর তুলতে গিয়ে অনেক সময়েই সঙ্গে অনেকটা তেল উঠে আসে, তেলে নুন দিয়ে দিলে কিন্তু লুচির গায়ে বাড়তি তেল লেগে থাকবে না (Cooking Tips)।