দীর্ঘ অপেক্ষার অবসান! সব মেট্রো যাবে ব্রিজি পর্যন্ত, দুর্ভোগ কমছে যাত্রীদের

Published on:

Published on:

Kolkata Metro end of long suffering All metros up to Brizi
Follow

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান টালিগঞ্জ রুটের মেট্রো যাত্রীদের জন্য (Kolkata Metro)। কারণ এতদিন টালিগঞ্জ স্টেশন আসার ঠিক আগেই ঘোষণা করা হত এই ট্রেনটি টালিগঞ্জ অব্দি যাবে। এর পরের স্টেশন গুলিতে নামবেন বলে যারা ট্রেনে উঠেছিলেন তাদেরকেও দুর্ভাগ্যবশত নেমে যেতে হতো টালিগঞ্জ স্টেশনে। কিন্তু অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আর এমনটাই আশার কথা শোনাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

দীর্ঘ দুর্ভোগের অবসান! ব্রিজি পর্যন্ত সব মেট্রো (Kolkata Metro)

কারণ এই রুটে যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। কলকাতা মেট্রো তরফ থেকে ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে একট্র্যাকে একসঙ্গে ২ টি মেট্রো চলাচলে সাময়িক ছাড়পত্র দিল কমিশন অফ রেলওয়ে সেফটি। এতদিন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ট্র্যাকে একসঙ্গে একাধিক মেট্রো চলাচল নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এর ফলে বাড়ছিল ছিল সমস্যা (Kolkata Metro)।

Kolkata Metro end of long suffering All metros up to Brizi

আরও পড়ুন: রেকর্ডের পথে সোনার দাম! শুক্রবারের বাজারে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, জানুন লেটেস্ট প্রাইস

কারণ, নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাত্রীদের জন্য বন্ধ হয়ে গেছে বেশ কিছু মাস আগে। ফলে মেট্রো ঘোরাতে সেখান থেকে দেরি হতো। যার ফলে মেট্রো চলাচল দেরিতে হত। তাই এতদিন ৩৩ টি মেট্রো ঘোরানো হত টালিগঞ্জ থেকে। তবে নতুন ছাড়পত্র মেলার পর এইসব মেট্রোগুলি ব্রিজি পর্যন্ত যাবে। আর এর ফলে যাত্রীরা আরও সহজে যাতায়াত করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, উদ্বোধনের ১৫ বছরের মধ্যেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের আপ-ডাউন দু’দিকের প্ল্যাটফর্মই বসে যায়। ফাটল ধরে যায় একাধিক পিলারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউ গড়িয়ায় মেট্রো পরিষেবা বন্ধ হয়েছে ঠিকই , কিন্তু এখানেই রয়েছে ক্রস ওভার যেখান থেকে মেট্রো ঘোরানো হয়। বর্তমানে ব্রিজি শেষ স্টেশন হলেও, সেখানে ক্রস ওভার নেই। যারফলে ব্রিজিতে যাত্রীদের নামানোর পরে মেট্রোকে আসতেই হয় নিউ গড়িয়ায়। কর্তৃপক্ষের দাবি, এরফলে নষ্ট হয় সময় । আবার অনেক মেট্রো টালিগঞ্জ থেকে ঘুরিয়ে নিতে হয়। তাই টালিগঞ্জ পেরিয়ে যাঁরা আরও দক্ষিণ যান, তাঁদের সমস্যা বাড়ে। তবে সেই কথা মাথায় রেখেই এবার এই অনুমোদন মেট্রো রেল কর্তৃপক্ষের। ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে এক ট্র্যাকে একসঙ্গে ২টি মেট্রো চলাচলে সাময়িক ছাড়পত্র দেওয়া হচ্ছে (Kolkata Metro)।