বাজেটে চিকিৎসা ক্ষেত্রে গবেষণায় জোর, আশায় ডঃ রেড্ডিসহ চিকিৎসক মহল

Published on:

Published on:

Doctors, including Dr. Reddy, are optimistic about budget medicine price
Follow

বাংলা হান্ট ডেস্ক: গতকালই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। তাতে ৩৬ টি জীবন রক্ষাকারী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়েছে, তাতে এবারের বাজেটে অনেক ওষুধের দাম (Budget Medicine Price) কমেছে। এতেই আশার আলো দেখছে ডাক্তার মহল। উন্নত চিকিৎসা এখন আর শুধু বিদেশে নয় খাস ভারতেও সম্ভব।

বাজেটে দাম কমেছে ওষুধের (Budget Medicine Price)

বাজেটে আনা হয়েছে ‘বায়োফার্মা শক্তি’। দেশজুড়ে তৈরি হবে এক হাজারটি ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার আর তাতেই কিন্তু আশার আলো দেখছেন অ্যাপেলো হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার প্রতাপ সি রেড্ডি। চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজছে নতুন রূপে।

নতুন বছরে মেডিক্যালে বাড়বে দশ হাজার আসন। দেড় লক্ষ কেয়ারগিভার তৈরীর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। রাঁচি ও তেজপুরে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আসছে নিমহ্যান্স-২।

আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেটকে ‘মিথ্যার জঞ্জাল’, রাজ্য বাজেটে কোন কোন ক্ষেত্রে হাত উপুড় করবে মমতা সরকার? জল্পনা তুঙ্গে

এর সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। সেখানে জরুরী চিকিৎসার ক্ষমতা ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে। যাতে মফস্বল এবং গ্রামের মানুষ উন্নত চিকিৎসা পান বাড়ির কাছ থেকেই। জেলাতেই মিলবে ট্রমার উন্নত পরিষেবা। পাঁচটি মেডিকেল টুরিজম হাব অর্থনীতিতে অক্সিজেন প্রদান করবে।

আরও পড়ুন:ঘন্টায় ৩২০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, ৭ ঘন্টায় শিলিগুড়ি থেকে দিল্লি! অসম্ভবকে সম্ভব করার পথে ভারতীয় রেল

Doctors, including Dr. Reddy, are optimistic about budget medicine price

ডাক্তার রেড্ডির মতে এই লক্ষ্য গুলি যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারত হয়ে উঠবে বিশ্বের হেলথ হাব। বাজেট পরবর্তী রূপায়ণ কত দ্রুত হয়, এখন সকলেরই চোখ সেদিকে। ডক্টর রেড্ডির মতে সুস্থ নাগরিকই তো বিকশিত ভারতের আসল চালিকাশক্তি। তাই ডাক্তার রেড্ডি সহ পুরো স্বাস্থ্যমহল তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার রূপায়ণের দিকে। এখন দেখা যাক কত দ্রুত কেন্দ্রীয় সরকার বাজেট রূপায়ণে জোর দেয় এবং চিকিৎসা পরিকাঠামোয় কি পরিবর্তন আনতে পারে। যত তাড়াতাড়ি বাজেটের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, তত তাড়াতাড়ি, দেশ চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।