বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে বড়সড় চমক দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। গতকাল বাজেট পেশের সময়ই এমন আভাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতার সময় দেশজুড়ে ৭ টি হাইস্পিড রেল করিডরের ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে বাংলাও পেতে চলেছে একটি। এই রেল করিডরগুলি বাস্তবায়িত হলে খুব কম সময়েই পাড়ি দেওয়া যাবে ১৫০০ কিমি।
বাংলাও পাচ্ছে হাইস্পিড রেল করিডর (Indian Railways)
মোট সাতটি হাইস্পিড রেল করিডর (Indian Railways) তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে বাংলার সঙ্গে বারাণসীকে জুড়তে চলেছে একটি হাইস্পিড রেল করিডর। শিলিগুড়ি-দিল্লি হাইস্পিড রেল করিডরের প্রস্তাব দেওয়া হয়েছে দু দফায়। অর্থমন্ত্রী জানান, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর তৈরি হবে।

পর্যটনে খুলে যাবে নতুন দিগন্ত: এছাড়াও দিল্লি-বারাণসী রেল করিডর তৈরি করার কথাও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্প বাস্তবায়িত হলেই সরাসরি দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত চালানো হবে ট্রেন। এর ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে পর্যটনের ক্ষেত্রে নয়া অধ্যায় শুরু হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : কাকপক্ষীতেও টের পায়নি, সোমবারই উদয়পুরে রাজকীয় বিয়ে বিজয়-রশ্মিকার
কম সময়েই পৌঁছানো যাবে গন্তব্যে: শিলিগুড়ি থেকে বারাণসীর মধ্যে দূরত্ব হল প্রায় ৭০০ কিমি। ট্রেনে এই পথ যেতে সাধারণত ১৩-১৭ ঘন্টা সময় লাগে। তবে রেল (Indian Railways) আধিকারিকরা জানান, হাইস্পিড রেল করিডর চালু হয়ে গেলে ঘন্টায় ৩২০ কিমি বেগে ছুটবে ট্রেন। ফলে সাড়ে ৩ ঘন্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে বারাণসী।
আরও পড়ুন : পেট তো মানে না! আনন্দপুর অগ্নিকাণ্ডের সপ্তাহ ঘুরতেই কাজ চালুর দাবি কর্মীদের
অন্যদিকে বারাণসী থেকে নয়াদিল্লির দূরত্ব প্রায় ৮০০ কিমি। বন্দে ভারত এই রুটে গন্তব্যে পৌঁছাতে সময় নেয় ৮ ঘন্টা মতো। তবে রেল আধিকারিকদের মতে, হাইস্পিড রেল করিডরে বুলেট ট্রেন ছুটলে মাত্র সাড়ে ৩ ঘন্টায় পৌঁছে যাবেন দিল্লি থেকে বারাণসী। অর্থাৎ সেই হিসেবে দিল্লি থেকে শিলিগুড়ি প্রায় ১৫০০ কিমি পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ৭ ঘন্টাতেই। তবে ওয়াকিবহাল মহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত করা সময়সাপেক্ষ। তাই হাইস্পিড রেল করিডর তৈরি বা তাতে বুলেট ট্রেন ছোটানোর জন্য সময় লাগবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।












