বাংলাহান্ট ডেস্ক : প্রেমের মাস পড়তেই জোর গুঞ্জন চলছিল বলিউডে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Rashmika) এবং রশ্মিকা মন্দানা। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটির চর্চিত প্রেমকাহিনী কারোরই অজানা নয়। দীর্ঘদিন ধরেই নাকি ডুবে ডুবে জল খাচ্ছিলেন দুজনে। কিন্তু সরাসরি কখনোই কেউ স্বীকার করেননি সম্পর্কের কথা। যদিও টিনসেল টাউনের অন্দরের খবর বলছে অন্য কিছু।
আজই বিয়ে করছেন বিজয়-রশ্মিকা (Vijay Rashmika)
এর আগেই বিজয় রশ্মিকার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সময় শোনা গিয়েছিল, ভ্যালেন্টাইনস ডের পরেই চারহাত এক হবে তাঁদের। কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই নতুন গুঞ্জন। শনিবার বিমানবন্দরে রশ্মিকার ব্যস্ততা দেখে সন্দেহ হয়েছিল অনেকেরই। তারপরেই রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদ থেকে ফাঁস হয় এক ভিডিও। যা দেখেই দুয়ে দুয়ে চার করে ফেলেন নেটিজেনরা।

ভাইরাল হয়েছে ভিডিও: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের সাজে সেজে উঠেছে উদয়পুর প্যালেস। লাল ভেলভেট কাপড়, ফুলের সাজ, পিতলের মূর্তি দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। একঝলক দেখে মনে হবে যেন কোনও শুটিং সেট। বিয়ের দায়িত্বে থাকা ইভেন্ট টিমের এক সদস্যই ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : ‘পরের গুলিটা বুকে গিয়ে লাগবে…’ রোহিত শেট্টির বাড়িতে গুলি কাণ্ডে দায় স্বীকার বিষ্ণোইয়ের
তুঙ্গে বিয়ের প্রস্তুতি: এর আগেই জানা গিয়েছিল, ফেব্রুয়ারিতেই চারহাত এক হবে বিজয় রশ্মিকার (Vijay Rashmika)। তবে সেই তারিখ যে এত তাড়াতাড়ি তা জানতে পারেননি কেউই। অত্যন্ত গোপনেই সমস্ত পরিকল্পনা সেরেছেন তারকা জুটি। সেই কারণেই উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা।
আরও পড়ুন : শুধু নিরামিষ নয়, বন্দে ভারত স্লিপারের মেনুতে জুড়ছে আমিষ, বড় ঘোষণা রেলমন্ত্রকের
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ১ ফেব্রুয়ারি রবিবারই মেহেন্দি, সঙ্গীত এবং ককটেল পার্টি মিটেছে। আর আজ সোমবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় রশ্মিকা। জুটির বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।
















