‘পরের গুলিটা বুকে গিয়ে লাগবে…’ রোহিত শেট্টির বাড়িতে গুলি কাণ্ডে দায় স্বীকার বিষ্ণোইয়ের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংএর নিশানায় পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। শনিবার গভীর রাতে পরিচালকের বাসভবন লক্ষ্য করে চলে কয়েক রাউন্ড গুলি। এই ঘটনায় এবার দায় স্বীকার করল কুখ্যাত বিষ্ণোই গ্যাং। অন্যদিকে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করেছে পুণে পুলিশ।

রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৫

রবিবার পুণের ধয়ারি ও কার্ভেনগর থেকে পাঁচজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সমর্থ শিবশরণ পোমাজি, সিদ্ধার্থ দীপক জেনপুরে এবং স্বপ্নিল সকত। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Bishnoi gang admitted of firing at Rohit Shetty house

কী বলা হয়েছে পোস্টে: এর মাঝেই শুভম লোঙ্কের আরজো বিষ্ণোই নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে। রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িতে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে তিনি জানান, তাঁদের কাজে নাক গলাতে নিষেধ করা হয়েছিল। কিন্তু পরিচালক শোনেননি। হুঁশিয়ারি দিয়ে আরও লেখা হয়েছে, তাঁদের কথা না শুনলে এরপর আর বাড়ির বাইরে নয়। পরের গুলিটা পরিচালকের শোওয়ার ঘরে চলবে এবং তাঁর বুকে গিয়ে বিঁধবে।

আরও পড়ুন : সরষের ঝাঁঝে জিভে আসবে জল, ঝক্কি ছাড়াই বানিয়ে ফেলুন বিয়েবাড়ি স্টাইল ভেটকি পাতুরি, রইল রেসিপি

বলিউডকে কড়া হুঁশিয়ারি: এখানেই না থেমে গোটা বলিউডকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের পথ ঠিক না করলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ অবস্থা হবে। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘আমাদের শত্রুদের বলছি, প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা করো। একটাই দল ছিল, আছে আর থাকবে, লরেন্স বিষ্ণোইয়ের দল’।

আরও পড়ুন : ‘অনিচ্ছাকৃত ভুল’, অলিপাব ক্ষমা চাইতেই অভিযোগ প্রত্যাহার সায়কের

প্রসঙ্গত, মুম্বইয়ে কার্যত পরপর এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। একাধিক বার হুমকি বার্তা পেয়েছেন সলমন খান। খুন হয়েছেন সিধু মুসেওয়ালা থেকে রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকী। হামলা হয়েছে কপিল শর্মার ক্যাফেতে। এমতাবস্থায় রোহিতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।