বাংলাহান্ট ডেস্ক : ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পার্ক স্ট্রিটের অলিপাব বিতর্কে নয়া মোড়। মাটনের বদলে বিফ স্টেক দেওয়া হয়েছে রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিনেতা তথা ইউটিউবার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেফতার হন রেস্তোরাঁর এক কর্মী। পালটা ‘দাঙ্গায় উসকানি’ দেওয়ার অভিযোগ ওঠে সায়কের বিরুদ্ধেও। এর মাঝেই রবিবার ‘অনিচ্ছাকৃত ভুল’ এর জন্য বিবৃতি দিয়ে ক্ষমা চাইল অলিপাব রেস্তোরাঁ। আর তারপরেই একটি বড়সড় পোস্টে ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করার জানালেন সায়ক।
বিফ বিতর্কে অভিযোগ দায়ের করেন সায়ক (Sayak Chakraborty)
সায়কের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় দায়ের হয় মামলা দায়ের হয় রেস্তোরাঁর কর্মীর বিরুদ্ধে। আদালতে তোলা হলে জামিন পাননি তিনি। এরপরেই রবিবার একটি বিবৃতি দিয়ে ক্ষমা চায় অলিপাব। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে রেস্তোরাঁর তরফে বলা হয়েছে, কোনও ক্রেতার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাদের ছিল না।

ক্ষমা চাইল অলিপাব: এরপরেই পালটা একটি পোস্ট করেন সায়ক। তিনি লেখেন, ‘অলি পাব ক্ষমা চাইল অ্যাটলাস্ট। তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে। রাগের মাথায় থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের ক্যাসুয়াল অ্যাপ্রোচে আমার মাথার ঠিক ছিলো না।আমি বিফ কোনোদিনও মুখে নিইনি। এবার থেকে দেখে শুনে বুঝে চলব না হয়। আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক, হয়ত’
আরও পড়ুন : বাজেটে লক্ষ্মীলাভ বাংলার, বারাণসীর সঙ্গে হাইস্পিড রেল করিডরে জুড়তে চলেছে শিলিগুড়ি
কী লেখেন সায়ক: সায়ক (Sayak Chakraborty) আরও লেখেন, ‘ওই ভদ্রলোক আর অলি পাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করছি। আমার অলি পাবের ভুল নিয়ে সমস্যা ছিলো। হতেতে পারে আমার রিঅ্যাকশনও ভুল ছিলো । আমি দুঃখিত। ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই । আমি নিজের কিছু আচার মেনটেইন করতে চাই শুধু । আমার ভ্লগ আর কিছু ইনস্টগ্রাম কনটেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।’
আরও পড়ুন : সরষের ঝাঁঝে জিভে আসবে জল, ঝক্কি ছাড়াই বানিয়ে ফেলুন বিয়েবাড়ি স্টাইল ভেটকি পাতুরি, রইল রেসিপি
প্রসঙ্গত, বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে সায়কের পাশে দাঁড়ালেও তাঁর বিরুদ্ধেও সরব হয়েছেন বহু মানুষ। এমনকি বিনোদুনিয়ার অনেকেও কটাক্ষ করেছেন সায়ককে। তবে এবার অভিযোগ তুলে নিয়ে আপাতত বিতর্কে ইতি টানলেন সায়ক।












