দীপাবলির আগেই ফুরোলো গল্প, এক বছরের মাথায় শেষ হচ্ছে জলসার এই ‘টপার’ সিরিয়াল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের আনন্দের মাঝেই বছরের শেষ লগ্নও এগিয়ে আসছে ধীরে ধীরে। আসন্ন দীপাবলির আগেই টেলিপাড়া থেকে এল খারাপ খবর। এক বছরের মাথায় শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিকের (Serial) পথচলা। কালীপুজোর আগেই শেষ হয়ে যাবে নামী সিরিয়ালটি। সদ্য মিটল ধারাবাহিকের শেষ শুটিং।

শেষ হতে চলেছে এই সিরিয়াল (Serial)

কথা হচ্ছে স্টার জলসার ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র বিষয়ে। গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল সিরিয়ালটি। এক বছরের মাথায় শেষ হচ্ছে ধারাবাহিকটি। গতকাল ৫ নভেম্বর হয়েছে সিরিয়ালের শেষ শুটিং। এতদিনের প্রোজেক্ট শেষ হওয়ায় মন খারাপ সকলেরই। আবেগঘন বার্তা দিলেন বিদ্যা ওরফে স্বস্তিকা দত্ত।

Star jalsha popular serial is ending before diwali

কী লিখলেন নায়িকা: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, ‘হৃদয়ভরা স্মৃতি, অপরিসীম কৃতজ্ঞতা নিয়ে অধ্যায়টি শেষ করছি। প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে রয়েছে, প্রতিটি মানুষ কৃতজ্ঞ থাকার কারণ হয়ে উঠেছে।’ কেরিয়ারের পথপ্রদর্শক সমস্ত বর্ষীয়ান অভিনেতাদেরও ধন্যবাদ জানান স্বস্তিকা। চ্যানেল কর্তৃপক্ষ এবং সিরিয়ালের প্রযোজকদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : রাজবীরকে একের পর এক চড়-চিৎকার, ‘টক্সিক’ নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ টেলি তারকাদের

কবে শেষ সিরিয়াল: ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জির। কিন্তু দর্শকদের অবশ্য এখনই মন খারাপ করার কোনও কারণ নেই। কারণ এখনই শেষ হচ্ছে না সিরিয়াল (Serial)। আরও কিছুদিন সম্প্রচার বাকি রয়েছে ধারাবাহিকের।

আরও পড়ুন : স্বাধীনতার পর থেকে ছিল অন্ধকারে, ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে প্রথমবার বিদ্যুৎ সংযোগ পৌঁছাল এই গ্রামে

বর্তমানে স্টার জলসায় রাত সাড়ে ৮ টায় সম্প্রচারিত হচ্ছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। টিআরপি তালিকাতেও প্রথম দিকেই ছিল ধারাবাহিকটি। এবার বিদায় দেওয়ার পালা বিদ্যাকে।