বাংলাহান্ট ডেস্ক : আজ ১ ফেব্রুয়ারি পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। আর বাজেট বক্তৃতায় বাংলার জন্য একের এক প্রোজেক্ট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট বক্তৃতায় দেশ জুড়ে মোট সাতটি হাইস্পিড রেল করিডর (Indian Railways) তৈরির ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে বাংলার সঙ্গে বারাণসীকে জুড়তে চলেছে একটি হাইস্পিড রেল করিডর।
বাংলা পাচ্ছে হাইস্পিড রেল করিডর (Indian Railways)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়িকে জুড়তে চলেছে ওই রেল করিডর। এছাড়াও গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে একটি নতুন ফ্রেট করিডর গঠন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। হুগলির ডানকুনি থেকে সুরাটকে জুড়বে এই ফ্রেট করিডর।

কোথায় হবে হাইস্পিড করিডর: সাতটি হাইস্পিড রেল করিডরের তালিকায় থাকছে কী কী? জানা গিয়েছে, মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি রেল করিডর (Indian Railways) তৈরি হবে দেশজুড়ে।
আরও পড়ুন : ‘স্ক্রিপ্টটা একটু কাঁচা হয়ে গিয়েছে…’, অলিপাব বিতর্কে কটাক্ষের মুখে সায়ক
কী সুবিধা হবে: সীতারামন আরও বলেন, এই সাতটি রেল করিডরের মাধ্যমে অর্থনৈতিক, তথ্যপ্রযুক্তি হাব, উন্নয়নশীল দেশগুলিকে জোড়া হবে। সেই সঙ্গে ফ্রেট করিডরের মাধ্যমে যুক্ত হবে বাংলার ডানকুনি থেকে পশ্চিমের সুরাট।
আরও পড়ুন : প্রেমদিবসে নিজে হাতে রেঁধে খাওয়ান মাটনের এই রেসিপি, প্রশংসায় পঞ্চমুখ হবেন সঙ্গী
ভারতীয় রেলের সম্প্রতি একের পর এক বড় প্রোজেক্ট ঘোষণা হচ্ছে বাংলার জন্য। বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রে প্রকল্পের সূচনা হিসেবে এ রাজ্যকেই বেছে নেওয়া হয়েছিল। আর এবার আরও চারটি রেল প্রকল্পের জন্য ছাড় দিয়েছে ভারতীয় রেল।












