বাংলাহান্ট ডেস্ক : বাঙালির মাছপ্রেমী বলে খানিক দুর্নাম তো রয়েছে। রুই কাতলা থেকে ইলিশ ভেটকি, মাছের নানান পদ যথেষ্ট জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হল পাতুরি (Recipe)। ভেটকি মাছের পাতুরির নাম শুনলেই জিভে আসে জল। সর্ষের ঝাঁঝ আর টাটকা ভেটকি মাছের যুগলবন্দিতে অনবদ্য স্বাদ হয় পাতুরির।
কীভাবে বাড়িতে করবেন ভেটকি পাতুরি (Recipe)
বিয়েবাড়িতে পাতুরি হলে অনেকেই এক পিস বেশি খান। তবে বাড়িতে ভেটকি মাছের নানান পদ হলেও পাতুরি তেমন হয় না। অনেকের মতে, এতে ঝক্কি বেশি। আদৌ তেমন নয়। কীভাবে বানালে বাড়িতেও বিয়েবাড়ির মতো সুস্বাদু পাতুরি করা সম্ভব? রইল রেসিপি-

ভেটকি পাতুরির উপকরণ:
ভেটকির ফিলে- ৪-৫ টুকরো
সাদা ও কালো সরষে- ২ টেবিল চামচ
পোস্ত- ১ টেবিল চামচ
কোরানো নারকেল- আধ কাপ
হলুদ গুঁড়ো- ২ চা চামচ
কাঁচালঙ্কা
নুন
সরষের তেল
লেবুর রস
কলাপাতা
আরও পড়ুন : প্রেমদিবসে নিজে হাতে রেঁধে খাওয়ান মাটনের এই রেসিপি, প্রশংসায় পঞ্চমুখ হবেন সঙ্গী
ভেটকি পাতুরির প্রণালী: মাছগুলি ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে কলাপাতা গুলি ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে। গরম জলে ৫-৭ মিনিট ডুবিয়ে নরম করে নিতে হবে। মিক্সিতে সরষে, পোস্ত নারকেল কোরানো আর কাঁচা লঙ্কা মিহি (Recipe) করে বেটে নিতে হবে। তাতে নুন, সরষের তেল আর হলুদ গুঁড়ো মেশাতে হবে।
আরও পড়ুন : বাজেটে লক্ষ্মীলাভ বাংলার, বারাণসীর সঙ্গে হাইস্পিড রেল করিডরে জুড়তে চলেছে শিলিগুড়ি
এবার একটি থালায় কলাপাতা রেখে তার উপরে খানিকটা মিশ্রণ দিতে হবে। তার উপর মাছের টুকরো রেখে আরও কিছুটা মিশ্রণ দিয়ে চেরা কাঁচালঙ্কা আর সামান্য সরষের তেল দিয়ে কলাপাতা মুড়ে দিন সুতো দিয়ে। একটি ননস্টিক প্যানে সামান্য সরষের তেল ব্রাশ করে আঁচ কমিয়ে পাতুরিগুলো দিতে হবে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে। আবার উলটে দিয়ে দশ মিনিট রান্না করলেই রেডি ভেটকি পাতুরি।
















