ভয়াবহ দৃশ্য বালিগঞ্জ স্টেশনে! ওভারব্রিজ থেকে ঝাঁপ, লাইভ ওভারহেড তারে জ্বলে উঠল দেহ

Published on:

Published on:

Ballygunge man injured by live overhead wire falling from overbridge
Follow

বাংলা হান্ট ডেস্ক: বালিগঞ্জ (Ballygunge) স্টেশনে এক যুবকের মরণঝাঁপ। ওভারব্রিজ থেকে ট্রেনের মাথায় ঝাঁপ দেয় এক যুবক। সঙ্গে সঙ্গে ওভারহেডের তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায় তার শরীরে। দাউ দাউ করে জ্বলতে থাকে যুবকের দেহটি। ভর সন্ধ্যেবেলায় অফিস ফিরতি সময় এই ঘটনার ফলে সমস্যায় পরেন যাত্রীরা। এই ঘটনার ফলে প্রায় আধ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। যার ফলে সমস্যার সম্মুখীন হয় বহু যাত্রী।

বালিগঞ্জে ওভারব্রিজ থেকে পড়ে লাইভ ওভারহেড তারে আহত ব্যক্তি (Ballygunge)

স্থানীয় দোকানদার ও যাত্রীদের দাবি, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:২০ মিনিট নাগাদ বালিগঞ্জ (Ballygunge) ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন এক যুবক। সেই সময় স্টেশনের ঢুকছিল একটি ট্রেন। ট্রেনের মাথার ওপর গিয়ে পড়েন তিনি। ওভারহেড তারের সংস্পর্শে আসতেই যুবকের শরীরে আগুন ধরে যায়।

Ballygunge man injured by live overhead wire falling from overbridge

আরও পড়ুন: এসআইআর আবহে পুরসভায় দুর্নীতির ছায়া! জন্ম–মৃত্যু শংসাপত্র নিয়ে তোলপাড় কলকাতা

যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফও জিআরপি কর্তারা। তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। শনাক্তকরণ করা চলছে। পাশাপাশি তাকে কোনমতে উদ্ধার করা হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এবং এই বিষয়ে এক যাত্রী জানান,স্টেশনে সবে ঢুকেছি। ধপ করে একটা শব্দ শুনতে পাই। তখন সবে বজবজ লোকাল ঢুকেছে। দাউদাউ করে আগুন লেগে যায় তাঁর শরীরে। ট্রেন চলাচল বন্ধ ছিল।

যদিও এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অন্যদিকে ব্যস্ততম সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় অফিস ফেরত যাত্রীরা। তবে ভর সন্ধ্যেবেলায় বালিগঞ্জ (Ballygunge) স্টেশনে এই ঘটনা ঘটায় আতঙ্কিত হয়েছেন বহু যাত্রীরা।