বাংলা হান্ট ডেস্ক: সারা সপ্তাহ কাজ করে সপ্তাহের শেষে কোথাও একটা ঘুরতে যেতে সকলেরই ইচ্ছে করে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন সেই ঠিকানা যদি এখনও ঠিক করে না উঠতে পারে তাহলে আজকে প্রতিবেদন টা আপনার জন্য (Travel)। কারণ দক্ষিণবঙ্গেই রয়েছে নিরিবিলি সবুজে মোরা এক শান্ত দ্বীপ। যেখানে গেলে পরে আপনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন।
প্রিয়জনকে নিয়ে উইকএন্ডে ঘুরে আসুন কলকাতার কাছের দ্বীপে (Travel)
কলকাতা থেকে এইখানে যাওয়ার জন্য সব থেকে সুবিধা পথ হলো সড়ক পথ (Travel)। এছাড়া আপনি কলকাতা থেকে বাসে করে পৌছিয়ে যেতে পারেন কাকদ্বীপ। সেখান থেকে আপনাকে যেতে হবে নামখানা। নামখানা থেকে ফেরিবা লঞ্চে করে চলে যাবেন বকখালি। আর সেখান থেকে অথবা টোটো করে পৌঁছিয়ে যাবেন হেনরি আইল্যান্ড।

আরও পড়ুন: কম উপকরণে বেশি স্বাদ! ডাল-ভাতের সঙ্গে পারফেক্ট ছোট মাছের চচ্চড়ি, রেসিপি রইল
এখানে থাকার জন্য রাজ্য পর্যটন দফতরের তরফ থেকে বেশ কিছু লজ তৈরি করেছে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন হোটেল ও রিসোর্ট। সপ্তাহের শেষে নিরিবিলিতে প্রিয়জনকে নিয়ে প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য এই জায়গাটা একদম উপযুক্ত।
পাশাপাশি এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য। তাছাড়া এইখানে বসে নদীর ধারে সূর্যাস্ত দেখার এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করবেন। পাশাপাশি রয়েছে বকখালি সমুদ্র সৈকত। চাইলে সেখান থেকেও আপনি ঘুরে আসতে পারেন।
এছাড়া এখানে খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরনের মাছ। পাশাপাশি এইখানে নিরামিষ খাবার পাওয়া যায়। এছাড়া এখানে সব থেকে ভালো সময় আসার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তবে বর্ষা কালে এখানে না আসাই ভালো (Travel)।













