কম উপকরণে বেশি স্বাদ! ডাল-ভাতের সঙ্গে পারফেক্ট ছোট মাছের চচ্চড়ি, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make the famous small fish chachchari of rural bengal with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। মাছ পেলে পড়ে এক থালা ভাত এমনি উঠে যায় বাঙালীদের। তবে প্রতিদিন এক ধরনের মাছের ঝোল খেতে কারোর ভালো লাগবে না। এবার বাজার থেকে যদি ছোট মাছ কিনে নিয়ে আসে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন ছোট মাছের সরষে পোস্ত দিয়ে বাটি চচ্চরি। এর নাম শুনলেই বোঝা যায় স্বাদে রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া। দেখে নিন কিভাবে এই রেসিপিটি আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন গ্রাম বাংলার বিখ্যাত ছোট মাছের চচ্চড়ি (Recipe)

ছোট মাছ শরীরের পক্ষে উপকারী। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। তবে ছোট মাছ দিয়ে শুধুমাত্র যে ঝোল অথবা ঝাল খাওয়া হয় তা কিন্তু নয়। এই মাছ দিয়ে তৈরি করা হয়, নানান রকমের চচ্চড়ি। যা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। আজকের প্রতিবেদনে রইল সেই রকমই এক ভিন্ন স্বাদের চচ্চড়ি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe make the famous small fish chachchari of rural bengal with few ingredients

আরও পড়ুন: ফেব্রুয়ারির শুরুতে সোনার দামে বড় চমক! জানুন আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

উপকরণ:

ছোট মাছ (মৌরলা/পুঁটি/চুনো): ২০০ গ্রাম

সর্ষে বাটা: ২ টেবিল চামচ

পোস্ত বাটা: ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা: স্বাদমতো

কাঁচালঙ্কা চেরা: ২-৩টি

পেঁয়াজ কুচি: ১টি (বড়)

টমেটো কুচি: ১টি (ছোট)

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাঁচা সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ

নুন: স্বাদমতো

ধনেপাতা কুচি: এক মুঠো

প্রণালী: প্রথমে ছোট মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর মাছগুলো খুব হালকা করে ভেজে নিন। এবার একটি টিফিন বক্সে মাছ নিয়ে তার মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচালঙ্কা বাটা, পেঁয়াজ ও টমেটো কুচি দিন। এরপর নুন, হলুদ গুঁড়ো ও পর্যাপ্ত পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিন। এরপর ওপর থেকে চেরা কাঁচালঙ্কা ও অল্প ধনেপাতা ছড়িয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিন। তারপর কড়াইতে মাছের মিশ্রণ ঢেলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ধীরে আঁচে রান্না করুন। ঝোল শুকিয়ে তেল ছাড়লে নামিয়ে নিন। তবে নামানোর আগে ওপর থেকে আরও এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।