বাংলাহান্ট ডেস্ক : শীতকাল প্রায় যেতে বসেছে। এদিকে রান্নাঘরে পিঁয়াজকলির (Recipe) প্রাচুর্য এখনও দেখার মতো। পিঁয়াজকলি ভাজা, মাছের ঝোল, ডিমের ঝোলে পিঁয়াজকলি খেয়ে খেয়ে যদি একঘেয়ে লাগে তবে একটু স্বাদ বদল করতেই পারেন।
চেখে দেখুন পিঁয়াজকলির (Recipe) পরোটা
এমনিতে পিঁয়াজকলি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। খেতেও সুস্বাদু। কিন্তু প্রতিদিন একঘেয়ে রান্না আর কাঁহাতক ভালো লাগে। তাই এবার শীতের বিদায় বেলায় বানিয়ে ফেলুন মুচমুচে পিঁয়াজকলির পরোটা। রইল রেসিপি-

পিঁয়াজকলির পরোটার উপকরণ:
পিঁয়াজকলি কুচি- ১ কাপ
ময়দা- আধ কাপ
চাট মশলা- ১ চা চামচ
তেল
নুন
আরও পড়ুন : উপোস থেকে পালন করুন শিবরাত্রির ব্রত, কখন শুরু পবিত্র তিথি? কখনই বা ঢালবেন জল?
পিঁয়াজকলির পরোটার প্রণালী: প্রথমে একটি পাত্রে ময়দা, নুন, গরম জল ভালো করে মেখে নিতে হবে। এবার সামান্য তেল দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর ছোট করে লেচি কেটে পরোটার (Recipe) আকারে বেলে নিতে হবে।
আরও পড়ুন : একসঙ্গে নদী আবার জঙ্গল, তাও কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে! ঘুরে আসুন দোলের ছুটিতে
এবার উপর থেকে পিঁয়াজকলি ছড়িয়ে আবারও বেলে নিতে হবে। এবার তেলে ভেজে নিলেই তৈরি পিঁয়াজকলির পরোটা। গরম গরম পরিবেশন করুন ধনেপাতার চাটনি বা আচারের সঙ্গে।
















