এভাবে রান্না করলে পাঙ্গাশ মাছের স্বাদ মুখে লেগে থাকবে! জেনে নিন বানানোর বিশেষ কৌশল

Published on:

Published on:

Easy recipe for making pangasius fish curry
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির অন্যতম প্রিয় খাদ্য মাছ। বাঙালির রান্নাঘরে মাছের বিশেষ স্থান রয়েছে। আজ সেরকমই একটি মাছের রেসিপি নিয়ে আলোচনা হবে, যা সত্যিই অসাধারণ। খেতেও ভালো আর খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া সম্ভব। এরকমই একটি মাছের রেসিপি (Recipe) হল পাঙ্গাস মাছের(Pangas Fish) রেসিপি।

জেনে নিন পাঙ্গাস মাছের রেসিপি(Recipe)

পাঙ্গাস মাছ নরম হয়। কাঁটাবিহীন হয় এবং খুব সহজে রান্না করা যায়। যারা কম কাঁটার মাছ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই মাছটি খুব আদর্শ মাছ। একদম হালকা মশলা দিয়ে ভালোভাবে রান্না করা যায়। চার জনের জন্য পাঙ্গাস মাছ করতে হলে, কী কী উপকরণ লাগবে আর কীভাবে বানাতে হবে, তা তুলে ধরা হলো।

চারজনের জন্য আড়াইশো গ্রাম পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে। দুটি আলু চৌকো করে কেটে নেওয়া হয়েছে। চার-পাঁচটি পটল চিরে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি করে কাটা হয়েছে দুটো, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ করে নেওয়া হয়েছে। টমেটো নেওয়া হয়েছে একটা, কুচি করে কেটে নেওয়া হয়েছে টমেটো। তেল ৩ বা ৪ টেবিল চামচ নেওয়া হয়েছে। কাঁচা মরিচ অর্থাৎ কাঁচালঙ্কা নেওয়া হয়েছে দুই থেকে তিনটি। ধনেপাতা পরিমাণ মতো নেওয়া হয়েছে।

আরও পড়ুন:NIA তদন্ত হবেই, বেলডাঙা হিংসায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার

প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে পনেরো মিনিট হালকা করে ভেজে তুলে রাখুন। আলু ও পটলও হালকা করে ভেজে তুলে রাখতে হবে পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজ কুচি গুলোকে হালকা বাদামি রঙ না আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। টমেটো কুচি গুলোকে সঙ্গে দিতে হবে। স্বাদমতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সঙ্গে সামান্য একটু জল দিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে থাকতে হবে। এরপর মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও পটল দিয়ে সেগুলোকেও দু-তিন মিনিট নাড়িয়ে নিতে হবে। এরপর ভাজা মাছ গুলোকে মশলার মধ্যে মিশিয়ে দিয়ে সব শেষে এক কাপ গরম জল দিয়ে ঢেকে দিন এবং ৫-৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Easy recipe for making pangasius fish curry

আরও পড়ুন:আক্রান্ত বিজেপি বিধায়কের পরিবার, গোপালনগরে তাণ্ডবের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

গরম ভাতের সাথে এই মাছের রেসিপি কিন্তু একদম অন্যরকম স্বাদ এনে দেবে। দরকার পড়লে সামান্য কয়েকটা লেবুর টুকরো খাওয়ার পাতে নিতে পারেন। পাঙ্গাস মাছ কিন্তু এমনিতেই খুব টেস্টি হয় আর এই মাছকে কষিয়ে রান্না করলে তার স্বাদ অন্যরকম হয়। কিন্তু মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে, মাছ খুব বেশি ভাজা হবে না। ভেতরটা নরম থাকবে আর আলু পটল যদি প্রয়োজন পড়ে তাহলে আগে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর সেটা মাছের সঙ্গে মেশালে ভালো হবে। তাহলে এই রেসিপি অনুসারে খুব সহজেই এবার বাড়িতে বানিয়ে নিতে পারবেন পাঙ্গাস মাছ।