হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা! খেলবেন IND vs NAM ম্যাচ?

Published on:

Published on:

Abhishek Sharma was released from the hospital.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল বারংবার তাঁদের খেলোয়াড়দের ফিটনেসের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের আগে ২ জন খেলোয়াড়ের চোট দলকে সমস্যায় ফেলেছিল এবং এখন টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে দলের তারকা ব্যাটার অভিষেক শর্মার (Abhishek Sharma) স্বাস্থ্যের অবনতি এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। নামিবিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের ঠিক আগে অভিষেককে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়। ফলে ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে তাঁর অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এদিকে, অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দল এখন কিছুটা স্বস্তি পেলেও তিনি আদৌ পরবর্তী ম্যাচের খেলবেন কিনা তা স্পষ্ট নয়।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma):

জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার, টিম ইন্ডিয়া বিশ্বকাপের তাদের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। এই ম্যাচে তারা নামিবিয়ার মুখোমুখি হবে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি খেলেছে USA-র বিরুদ্ধে। যেখানে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। কিন্তু, ওই একই ম্যাচে, বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় চিন্তা বৃদ্ধি পেয়েছে টিম ইন্ডিয়ার। এই কারণে, দ্বিতীয় ম্যাচের আগে তিনি প্র্যাকটিস সেশনেও অংশগ্রহণ করেননি। তারপর হঠাৎ অভিষেককে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পেটের সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।

Abhishek Sharma was released from the hospital.

ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে: অভিষেকের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের ক্রিকেট অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। পাশাপাশি, তিনি নামিবিয়ার বিরুদ্ধে আদৌ খেলবেন কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়। তবে, টিম ইন্ডিয়ার ব্যাটার তিলক ভার্মা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিলক জানান, ‘আমরা যখন দিল্লিতে পৌঁছাই, তখন অভিষেকের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করি, এই ম্যাচের জন্য তিনি ফিট হয়ে যাবেন।’

আরও পড়ুন: জ্বালানি নিয়ে আর নেই চিন্তা, এই দেশগুলি থেকে ভারতে আসছে বিপুল তেল, বড় পদক্ষেপ সরকারের

সঞ্জু স্যামসন ওপেন করতে পারেন: জানিয়ে রাখি যে, অভিষেক আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ইনিংস শুরু করলেও মাত্র এক বলে আউট হন। এরপর তিনি কিছুক্ষণের জন্য ফিল্ডিং করেন। কিন্তু হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় ড্রেসিংরুমে ফিরে যান।

আরও পড়ুন: ১৪,৮৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোম্পানির মুনাফা! এই স্টক কিনতে হুড়োহুড়ি বিনিয়োগকারীদের

এখন যদি অভিষেক দ্বিতীয় ম্যাচের জন্য ফিট না হন, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া সঞ্জু স্যামসনকে ফিরিয়ে আনতে পারে। এমতাবস্থায়, স্যামসন এবং ঈশান কিষাণকে ইনিংস ওপেন করতে দেখা যাবে।