নতুন অর্থবর্ষে বড় চমক! মনরেগা নিয়ে সংঘাতের মাঝেই বাংলার জন্য ৬৮০ কোটি বরাদ্দ করল কেন্দ্র

Published on:

Published on:

Central Government Sanctions 680.86 Crore to West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে মনরেগার টাকা আটকে রাখার অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। সেই আবহেই এবার পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য কয়েকশো কোটি টাকার বরাদ্দের ঘোষণা করল কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তিতে বাংলার জন্য মোটা অঙ্কের টাকা মঞ্জুর হয়েছে।

পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র:

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বৃহস্পতিবার অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্যও বরাদ্দ করা হয়েছে মোট ৬৮০.৮৬ কোটি টাকা। একই কিস্তির আওতায় বাংলার ২১টি জেলা পরিষদ, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ৩,২২৫টি গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৮,০৮৫.৭৯ লক্ষ টাকা।

কোন কোন খাতে খরচ হয় এই অর্থ?

এই অর্থ সাধারণত দুটি স্তরে খরচ করা হয়। একাংশ ব্যয় হয় স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও শোধন, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ এবং জল পুনর্ব্যবহারের মতো জনপরিষেবা প্রকল্পে। বাকি অর্থ ব্যয় করা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বেতন এবং প্রশাসনিক খরচে।

শুধু পশ্চিমবঙ্গই (West Bengal) নয়, একই কিস্তিতে বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশেও বরাদ্দ করা হয়েছে টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি মঞ্জুর করেছে কেন্দ্র। এই কিস্তির আওতায় বিহারের ৩৮টি জেলা পঞ্চায়েত, ৫৩৩টি ব্লক পঞ্চায়েত এবং ৮,০৫৩টি গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে। অন্যদিকে, হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৮.৩০ কোটি টাকা।

EPFO two and a half times increase! Smile wide before diwali, know what is the minimum price

আরও পড়ুনঃ ভোটের আগে বাংলায় হামলা-ভয়ভীতি-র অভিযোগে সরব বিজেপি, কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনে চিঠি সৌমিত্র খাঁ-র

কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে রাজনৈতিক তরজা চললেও, এই বরাদ্দে রাজ্যের (West Bengal) পঞ্চায়েত স্তরে বিভিন্ন পরিষেবা ও প্রশাসনিক কাজে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।