দিনের আলোয় রাস্তায় পড়ে থাকা গাড়ি,ভিতরে এমন দৃশ্য! ডোমকলে চাঞ্চল্য

Published on:

Published on:

Domkal skeleton found inside car loud noise
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডোমকলে (Domkal) কঙ্কাল কাণ্ড। এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর থানা থেকে মাত্র দেড়শো মিটার দূরে হাড়হিম ঘটনাটি ঘটেছে। জানা যায় রাস্তার ধারে পাঁচ-সাত বছর ধরে পড়ে থাকা গাড়ির মধ্যে উদ্ধার হল কঙ্কাল। যদিও পর্যন্ত ওই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

গাড়ির ভিতরে কঙ্কাল মিলতেই ডোমকলে শোরগোল (Domkal)

ঘটনাটি ঘটেছে শনিবার সকালের দিকে মুর্শিদাবাদের জলঙ্গির জোড়তলা পথের সাথী গেস্ট হাউসের কাছে বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে।অনুমান করা হচ্ছে ওই কঙ্কালটি চার থেকে পাঁচ মাসের পুরনো। তবে স্থানীয় মানুষজন জানাচ্ছেন, গত প্রায় ৫ থেকে ৭ বছর ধরে ওই গাড়িটি রাস্তার ধারে পড়ে আছে (Domkal)।

Domkal skeleton found inside car loud noise

আরও পড়ুন: সফল জুটি, তবু বাঁচল না মেগা—জি বাংলায় বড় সিদ্ধান্তে হতবাক দর্শকরা

কিন্তু বেশ কিছুদিন ধরেই ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়েছেন পথচলতি মানুষ। যেহেতু কিছু নজরে পড়েনি, তাই তাঁরা ভেবেছিলেন কুকুর বা শিয়াল জাতীয় কিছু মারা গিয়ে পচা গন্ধ বেরচ্ছে।

তবে এই বিষয়ে জলঙ্গির প্রাক্তন বিধায়ক, সিপিএম নেতা ইউনুস সরকার জানান, “ওই গন্ধ অনেকেই পেয়েছেন, আমিও পেয়েছি। কিন্তু কুকুর-শিয়াল মরে পচা গন্ধ হবে – এই ভেবে নাকে রুমাল চাপা দিয়ে আমিও গিয়েছি।” তাহলে শনিবার ব্যাপারটি জানাজানি হল কী করে।

তার উত্তরে প্রাক্তন বিধায়ক জানান, “গাড়িটি স্থানীয় গ্যারেজ মালিক রিপন শেখের নজরদারিতে পড়ে আছে। আজ সকালে গাড়ির কোনও পার্টস খোলার জন্য গাড়ি খুলতে গিয়ে দেখে গাড়ির ভিতরে পচাগলা কঙ্কাল পড়ে আছে। তখন থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।” পাশাপাশি এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ (Domkal)।