বাংলা হান্ট ডেস্ক: সাদা তিল বাটা শরীরের জন্য ভীষণ উপকারী। পাশাপাশি লাউ শাক ও উপকারী। এবার নিরামিষের দিন আপনি যদি সুস্বাদু কোন পদ খেতে চান তাহলে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সাদা তিল দিয়ে লাউশাক (Recipe)
মা, ঠাকুমাদের যুগের খাবারের প্রতি আমাদের সকলের একটা লোভ থাকে। তবে পুরনো দিনের রেসিপি এখন আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন। এর জন্য আপনাকে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। দেখুন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: টিকিট হাতে, তবু দুশ্চিন্তা! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, সতর্কবার্তা রেলের
উপকরণ:
৫টি লাউশাকের আঁটি
২টি মাঝারি আলু
৭-৮টি শিম
২টি কাঁচা টম্যাটো
২ টেবিল চামচ সাদা তিল
১ টেবিল চামচ সর্ষের তেল
৮-১০টি কাঁচালঙ্কা
১ চা চামচ কালোজিরে
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ হলুদগুঁড়ো
স্বাদমতো নুন
প্রণালী: সাদা তিল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার কাঁচালঙ্কা দিয়ে তিলটি মিহি করে বেটে নিন। তবে তিল বাটার সময় খুব সামান্য জল ব্যবহার করবেন। এরপর লাউ শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিন। শাকের কচি ডগাগুলোও ছোট করে কেটে নেবেন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিন। এরপর লাউ শাক দিয়ে দিন। তারপর শাকে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। লাউ শাক থেকে যে জল বেরোবে, তাতেই শাক ও ডগা সেদ্ধ হয়ে যাবে। এবার শাক সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে এতে বেটে রাখা তিল ও কাঁচালঙ্কার মিশ্রণটি দিয়ে দিন। নামানোর আগে এক চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন (Recipe)।
















