লক্ষ লক্ষ ডকুমেন্ট আপলোডই হয়নি! কী হবে সেই বৈধ ভোটারদের?

Published on:

Published on:

Bhangar TMC leader threatens to obstruct SIR's work
Follow

বাংলাহান্ট ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা (SIR)। খসড়া তালিকায় ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই ভোটারদের মধ্যে অনেকেরই ডাক পড়েছিল শুনানিতে। তবে সম্প্রতি কিছু বিষ্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হচ্ছে, দায়িত্বরত আধিকারিকদের ভুলের কারণেও অনেক বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে।

বহু ডকুমেন্ট আপলোডই হয়নি এসআইআরে (SIR)

সূত্রের খবর অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত ইআরও এবং এইআরওদের ভুলের কারণেই বহু তথ্য নাকি আপলোড হয়নি। অভিযোগ, অন্তত ১ লক্ষ ১৪ হাজার ভোটারের ডকুমেন্ট আপলোড করা হয়নি। কমিশন সূত্রে খবর, ডিইওরা নাকি এমনই দাবি করেছেন।

Many documents are not uploaded in sir

কী জানাল কমিশন: নির্বাচন কমিশনের মতে, এদের মধ্যে ৬০ শতাংশ অবৈধ ভোটার রয়েছে। কিন্তু বাকি বৈধ ভোটারদের নামও চূড়ান্ত তালিকায় থাকবে না বলেই জানা গিয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গাফিলতির কারণে কমিশন শোকজ করতে চলেছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : এক-দুটি নয়, দুদিন ধরে ৩০ টি লোকাল বাতিল হাওড়া ডিভিশনে

কী হবে ভোটারদের: আরও জানা যাচ্ছে, যেসব বৈধ ভোটারের (SIR) নাম আপলোড করা হয়নি, তালিকা প্রকাশ করার আগেই তাদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি ফর্ম ৬ পূরণ করাতে তাদের বাড়িতে বিএলও পাঠানো হবে বলেও জানা গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় যদি তাদের নাম নাও থাকে, তাহলেও যাতে তাদের কোনও সমস্যায় না পড়তে হয় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে কমিশন।

আরও পড়ুন : এবার থেকে সপ্তাহে দু-তিন ডিম ভাত, পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে বিশেষ পদক্ষেপ সরকারের

জানা যাচ্ছে, এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরপরই ওই বৈধ ভোটাররা নাম তোলার সুযোগ পান। পাশাপাশি প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে বলেও খবর।